ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বিগ বস ১৮ বিজয়ী করণবীর : যত টাকা জিতলেন অভিনেতা

আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৫, ১১:১৪

রিয়্যালিটি শো-এর মধ্যে অন্যতম বিগ বস। টেলিভিশনে সম্প্রচারের পর ডিজিটাল প্ল্যাটফর্মেও হিট এই শো। এদিকে ‘বিগ বস ১৮’-এর বিজয়ী কে হবে, সেটা জানার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রোববার গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকে শো-এর সঞ্চালক সালমান খান বিগ বসের এই সিজনের বিজয়ী হিসেবে করণবীর মেহেরার নাম ঘোষণা করেন।

ফাইনালে করণের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিভিয়ান ডিসেনা। তবে দর্শকের ভোটের বিচারে করণ অনেকটাই এগিয়ে ছিলেন ভিভিয়ানের চেয়ে। মুনওয়ার ফারুকী, এমসি স্ট্যান, তেজস্বী প্রকাশের মতো বিগ বস জয়ী অন্য তারকার সঙ্গে এবার নাম লেখালেন করণ।

মা এবং বোনকে দু’পাশে নিয়ে বিগ বস্-এর ট্রফি হাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন করণ। ছবির সঙ্গে লিখেছেন মনের কথাও। করণ লিখেছেন, ‘যে মুহূর্তের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে সেই দিনটি উপস্থিত। জনতার পছন্দের প্রতিযোগী জয়ী হয়েছে।’

দর্শকের উদ্দেশে করণের ভাষ্য, আপনাদের নিরপেক্ষ ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া এই জয় সম্ভব ছিল না। এই জয় আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

প্রসঙ্গত, বিগ বসের সিজন যত এগিয়েছে বিজয়ীর প্রাপ্য অর্থমূল্যের পরিমাণও ওঠানামা করেছে। প্রথম ৫টি সিজনে জয়ীকে দেওয়া হতো ১ কোটি টাকা। তারপর সেটা কমে দাঁড়ায় ৫০ লাখ। সিজন ১২-তে বিজয়ীকে দেওয়া হয়েছিল ৩০ লাখ টাকা। তবে শোনা যাচ্ছে, এই সিজনে করণ ৫০ লাখ টাকা পেয়েছেন।

আমার বার্তা/জেএইচ

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

২০২৬ সালটি অভিনেত্রী ববিতার জন্য একের পর এক অর্জনের বছর হয়ে দাঁড়িয়েছে। একুশে পদক ও

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক

বেগুনি শাড়িতে মেহজাবীনের রাজকীয় সাজ

শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা