ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

আমি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত: রাশমিকা

আমার বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৫, ১১:২৩
আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০১

চলছিল সালমান খান ও রাশমিকা অভিনীত ছবি 'সিকান্দার'-এর শুটিং। তার মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এই ঘটনার পর রাশমিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা যায়। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না নায়িকা। একইসঙ্গে ছবির শুটিংও বিপাকে। এর মাঝেই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা শোনা গেল রাশমিকার মুখে।

নায়িকার আসন্ন ছবি 'ছাবা'র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবাক করা কথা বললেন রাশমিকা।‌ সে ছবিতে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন অভিনেত্রী। জানালেন, এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই তার।

অনুষ্ঠানে এক বক্তৃতায় রাশমিকা বলেন,‘ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

'ছাভা' ছবিতে রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটির ট্রেলার ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবিটি ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।

আমার বার্তা/জেএইচ

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

২০২৬ সালটি অভিনেত্রী ববিতার জন্য একের পর এক অর্জনের বছর হয়ে দাঁড়িয়েছে। একুশে পদক ও

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক

বেগুনি শাড়িতে মেহজাবীনের রাজকীয় সাজ

শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা