ই-পেপার শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

গৌরব অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ মানুষের মুখে হাসি ফোটানো

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪২
আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫০

‘অ্যানিম্যাল’ এবং ‘পুষ্পা ২: দ্য রুল’-এর মতো ছবির মাধ্যমে দর্শকদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছেন রাশমিকা মান্দানা। তবে তা নিয়ে তাকে কখন অহংকার বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা যায়নি। এত সাফল্যের পরও অভিনেত্রী নম্র ভাবে সকলের সঙ্গে কথা বলেন।

অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ‘গৌরব অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো।’ তিনি আরও জানান যে, তিনি যাই অর্জন করুন না কেন তিনি তার শিকড়কে কখনোই ভুলে যাবেন না।

তিনি বলেন, সৌভাগ্যবশত নম্রতার জন্য আমার বাড়তি কোনও প্রচেষ্টার প্রয়োজন পড়ে না। আমরা যে সমস্ত জিনিস চাই, আমরা যা উপভোগ করি, এই সমস্ত বিলাসিতা এই মুহূর্তে আছে পরে আবার নেই। আর এই চেতনাটা আমাকে শিকড়ের সঙ্গে জুড়ে রাখে।

রাশমিকার শেষ দুটি ছবি বক্স অফিসে ব্যাপক হিট হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। সেখানে তাকে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল।

অন্যটি সুকুমার পরিচালিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। এই ছবিতে তিনি আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন। দুটি ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

আমার বার্তা/এমই

মাতৃত্বের বিরতি শেষে পর্দায় ফিরলেন অহনা

ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত মাতৃত্বের কারণে নেওয়া বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন।

টাকা থাকা অস্বাভাবিক নয়: ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব

শোবিজের তারকাদের, বিশেষ করে নায়িকাদের ঝলমলে জীবন দেখলেই অনেকেই ধরে নেন- তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে

প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে: ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে

আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপি জেলা ও উপজেলা কর্মকর্তার দেশব্যাপী ব্যাপক প্রশাসনিক রদবদল

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ফের দিনে দুপুরে পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সরাইলে জেএসডি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার: সিইসি

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা

আরও যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আদিলুর-রিজওয়ানা-আসিফ নজরুল

বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

অধিকার বুঝে নিন আর ভোটকে উৎসবে পরিণত করুন: সিইসি

তফসিল ঘোষণায় 'গণতন্ত্রের নতুন অধ্যায়' দেখছেন মির্জা ফখরুল

অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ: সিইসি

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করছেন সিইসি

ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ প্রধান উপদেষ্টার