ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

আগের চেয়ে আত্মবিশ্বাস বেড়েছে ইয়ামির

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৯
ইয়ামি গৌতম। ছবি ইনস্টাগ্রাম

এক বছর পর আবারও নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন ইয়ামি গৌতম। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে নেটফ্লিক্সে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘ধুমধাম’। অ্যাকশন-কমেডি সিনেমার গল্পটি তৈরি হয়েছে এক নবদম্পতিকে ঘিরে। বানিয়েছেন ঋষভ শেঠ। ইয়ামি এখন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আগের চেয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাঁর।

গত বছর মে মাসে মা হয়েছেন ইয়ামি। এ কারণেই এক বছরের বেশি সময় পর্দায় দেখা যায়নি তাঁকে। যদিও ক্যারিয়ারজুড়েই তিনি কাজ করেছেন বেছে বেছে। এই প্রসঙ্গে ইয়ামি বলেন, ‘আমি সব সময় ভালো কাজের অপেক্ষায় থাকি। ভাগ্যে থাকলে ভালো কাজ পাব, এই যুক্তিতে বিশ্বাস করি আমি। অনেকে প্রশ্ন করেন, আমি কি খুঁতখুঁতে? বা চরিত্র বাছাইয়ে বেশি চিন্তাভাবনা করি? আগে এ ধরনের প্রশ্ন করলে বুঝতাম না, কী উত্তর দেব। এখন আমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারি, ভালো চরিত্রের খোঁজে সব সময় ছিলাম, এখনো আছি। প্রথম প্রথম কারও মুখের ওপর না বলার সাহস ছিল না। এখন বলতে পারি। আত্মবিশ্বাস বেড়েছে। তাই চরিত্র অপছন্দ হলে না বলতে পারি।’

মাতৃত্বের সময় নিয়েও কথা বলেছেন ইয়ামি। তিনি বলেন, ‘জীবনের সুখকর অনুভূতি মাতৃত্ব। একজন মা আর তার সন্তানের মাঝখানে আর কেউ আসতে পারে না। মাতৃত্বের অনুভূতিটা আরও প্রবল হয় নিজে মা হওয়ার পর। তবে আমি যেহেতু অভিনেত্রী, তাই সন্তানকে ঘরে রেখে বাইরে যেতে হয়। কাজ আর মায়ের দায়িত্বের মধ্যে ব্যালান্স রাখাটা কঠিন হলেও খুব জরুরি।’

নিজের নতুন সিনেমা ধুমধাম নিয়ে আশাবাদী অভিনেত্রী। ইয়ামি বলেন, ‘একটি সিনেমা নির্ভর করে ভালো গল্প আর লেখনীর ওপর। এ জন্য লেখককে যেমন পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন, তেমনি নির্মাতাকেও সময় দেওয়া প্রয়োজন। আর অভিনয়শিল্পীদের উচিত পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিজের মেধার পুরোটা দিয়ে কাজ করা। তবেই একটা ভালো সিনেমা তৈরি সম্ভব হয়। যেমনটা হয়েছে ধুমধামের ক্ষেত্রে। দারুণ একটা সিনেমা হয়েছে।’

ধুমধাম সিনেমায় ইয়ামির বিপরীতে আছেন প্রতীক গান্ধী। আরও আছেন এজাজ খান, পবিত্র সরকার প্রমুখ।

আমার বার্তা/এমই

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন

ফিল্ম আর্কাইভে বসছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয়

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর