ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

যুবকের আপত্তিকর মন্তব্য, স্ক্রিনশট ফাঁস করলেন ক্ষুব্ধ ফারিয়া

আমার বার্তা অনলাইন:
১৮ মার্চ ২০২৫, ১৭:৩৯

সম্প্রতি রিমার্ক হারল্যানের একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ শোবিজাঙ্গনের একঝাঁক তারকা।

সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

এর মধ্যে একটি ক্লিপ ছিল, যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়- ‘আমি তাসকিনের পাশে দাড়াবো না, আমাকে খাটো লাগবে. তামিম ভাইয়া তুমি আসো’।

সেই ভিডিওক্লিপের মন্তব্যের ঘরে এক যুবককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তৎক্ষনাত ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে সেই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, গতকাল আমরা অনেকদিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম। সেখানের একটা ক্লিপে দেখা যায় , আমি হাসতে হাসতে বলছি , ‘তাসকিনের পাশে দাড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো।’

এরপরে সেই যুবকের আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট তুলে ধরে ফারিয়া বলেন, যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসুটি থেকেই বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে!

ফারিয়া প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আচ্ছা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন‍্য একটা অচেনা মানুষকে কেন বেশ‍্যা/পতিতা মনে হবে? পতিতা মানে কি বুঝেন? যিনি যৌন কর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে! কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন? আপনি অভিনয়ের বাইরে আমার অন‍্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অব‍গত?

আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন, আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি, বেশিরভাগ সময় ইগনোর করতে হয়, কিন্তু কেন ইগনোর করবো? শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে যে , জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন সবাইকেই যৌনকর্মী মনে হয়?

সবশেষ শবনম ফারিয়া বলেছেন, দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে কাজ করেন! এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে! এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক!

ফারিয়ার সেই পোস্টে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, এদেশের ৯৫% মানুষ অভিনেত্রী/মিডিয়ায় কাজ করা নারীদের বে***শ্যা মনে করে!

অনেকেই সেই যুবকের কড়া সমালোচনা করেছেন। এ ঘটনায় আপত্তিকর মন্তব্যকারী যুবকের বিচারেরও দাবি জানিয়েছেন।

আমার বার্তা/এমই

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন

ফিল্ম আর্কাইভে বসছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয়

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ