ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত

আমার বার্তা অনলাইন:
২৩ মার্চ ২০২৫, ১৬:০৬
আপডেট  : ২৩ মার্চ ২০২৫, ১৬:০৮

বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের থাবা, তখনই ভারতজুড়ে চলছে কড়া লকডাউন। ঠিক সেই সময়েই এক সকালে মেলে দুঃসংবাদ। অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার মৃতদেহ বান্দ্রায় নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

প্রথমে এই খবর বিশ্বাস করা কঠিন ছিল ভক্তদের জন্য। প্রশ্ন ওঠে, সুশান্ত আত্মহত্যা করেছেন, নাকি তাকে খুন করা হয়েছে? পুরো ভারতজুড়ে তৈরি হয় তোলপাড়।

সুশান্তের পরিবার এবং অগণিত ভক্ত সিবিআই তদন্তের দাবি তুলেছিল। এরপর শুরু হয় তদন্ত। প্রায় সাড়ে চার বছর পর, সিবিআই সুশান্তের মৃত্যুর রহস্য সমাধান করে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে।

২০২০ সালের ১৪ জুন, বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে অভিনেতার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম আসে এই মৃত্যুর সঙ্গে। তার বিরুদ্ধে মাদক সরবরাহ, মানসিক নির্যাতন, টাকার জন্য চাপ দেওয়া এবং কালোজাদুর মতো অভিযোগ ওঠে।

সুশান্তের পরিবার সরাসরি তাদের ছেলের মৃত্যুর জন্য রিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে। ২০২০ সালের অগস্টে বিহার পুলিশ থেকে তদন্তভার নেয় সিবিআই। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে সিবিআই সুশান্তের মৃত্যুতে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে।

সূত্র অনুযায়ী, সিবিআই রিপোর্টে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করেছে। তারা এমন কোনও প্রমাণ পায়নি, যা থেকে বোঝা যায় সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল। ফলে রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এছাড়াও দু'টি এফআইআর থেকে রিয়া, তার ভাই সৌভিক এবং মা-বাবার নাম বাদ দিতে বলা হয়েছে।

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সএর ফরেন্সিক টিমও রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যা করেছেন, ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু ছিল আত্মঘাতী। সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা এবং দুটি মোবাইল থেকেও কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।

আগামী ৮ এপ্রিল বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। যদি সিবিআইয়ের রিপোর্ট গ্রহণ করা হয়, তবে খুনের অভিযোগ খারিজ হয়ে যাবে। এই সময় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বক্তব্যও সামনে এসেছে।

সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিয়া বলেছেন, মামলার প্রতিটি দিক তদন্ত করা হয়েছে। তাকে নিয়ে যে মিথ্যা প্রচার চালানো হয়েছিল, তা মানসিকভাবে অত্যন্ত কষ্টকর ছিল। বিনা দোষে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল। প্রতিনিয়ত হেনস্থা করা হয়েছে। রিয়া আরও বলেছেন, তিনি চান না ভবিষ্যতে কারও সঙ্গে এমনটা ঘটুক।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু