ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রথমবার কানে দ্যুতি ছড়ালেন জাহ্নবী কাপুর

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৫, ১৫:৩৪

কান চলচ্চিত্র উৎসবে তারকাদের উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কাড়ছে। সত্যজিৎ রায়ের ছবির অভিনেত্রী সিমি গারেওয়াল, শর্মিলা ঠাকুরের পাশাপাশি দেখা মিলেছে উর্বশী রাউতেলারও।

এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। ২০ মে সন্ধ্যায় নিজের আসন্ন ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর ও বিশাল জেঠওয়াকে নিয়ে লাল গালিচায় হেঁটেছেন তিনি।

এই বিশেষ মুহূর্তে জাহ্নবীর সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক করণ জোহরও। লাল গালিচায় জাহ্নবীর উজ্জ্বল গোলাপি পোশাকটি শুরু থেকেই সবার নজর কেড়েছে। ফরাসি বিকেলের ম্লান আলো যেন তার মুখের আদলে শ্রীদেবীর ছায়া ফেলেছিল, যা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা – প্রথমবার কানের লাল গালিচায় ঘোমটা মাথায় হেঁটে জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি হয়তো মায়ের প্রতি তার শ্রদ্ধা। এদিন জাহ্নবীর পরনে ছিল বিখ্যাত ডিজাইনার তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক।

ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য, আর গলায় ছিল মুক্তোমালা। তবে তার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ঘোমটা। ঘাগড়া ও করসেটের মতো পোশাকের সঙ্গে পেঁচিয়ে ছিল একটি ওড়না, যার মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ঘোমটার আকার নিয়েছিল – যেন একেবারে ভারতীয় বধূ।

ইনস্টাগ্রামে জাহ্নবীর ছবি প্রকাশের পরপরই অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। তাদের অনেকেই মেয়ের মধ্যে মায়ের মিল খুঁজে পেয়েছেন। কেউ লিখেছেন, ‘কানের লাল গালিচায় জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই উপস্থাপন করছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শ্রীদেবীর কথা মনে পড়ছে।’

বর্তমানে জাহ্নবী তার ‘হোমবাউন্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে উত্তর-পূর্ব ভারতের একটি গ্রামের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হচ্ছে এবং প্রযোজক হিসাবে হলিউডের কিংবদন্তি মার্টিন স্করসেসিও ।

আমার বার্তা/এমই

গোল্ডেন গ্লোবের মঞ্চে প্রিয়াঙ্কা-নিকের চোখে চোখে প্রেমের ইশারা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘গোল্ডেন গ্লোবস ২০২৬’-এর আসরে নজর কেড়েছেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

অনুরাগ আলোকিত করবেন রুহুল কবির রিজভী

ইংরেজি নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা

অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না: রানি মুখার্জি

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী রানি মুখার্জি। টানা তিন দশক ধরে বড় পর্দায় কখনও রোমান্টিক নায়িকা,

গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস গড়ল ওয়েন কুপার

এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চ। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলোকচ্ছটা নিজের দিকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ইমাম-মুয়াজ্জিনদের ছুটি সীমিত করল কুয়েত

বর্তমান সংকট উত্তরণে সবচেয়ে বড় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন : দেবপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ

সিরির জন্য গুগলের জেমিনি এআই বেছে নিলো অ্যাপল

জুরাইনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস ও ফাঁদ জব্দ

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া

এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত, হালকা কুয়াশার সম্ভাবনা

বেগম খালেদা জিয়ার স্মরণে বিজিএমইএ’র শোকসভা ও দোয়া মাহফিল

মসজিদের ইমামের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ

খুবিতে নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক বরখাস্ত

জুরাইনে রাস্তা পারাপারের সময় ভ্যানচালক নিহত

মার্কিন বাজারে প্রবেশে ভারতীয় পণ্যের শুল্ক বাড়ার আশঙ্কা

মোবাইল অ্যাপে চালু হয়েছে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি কার্যক্রম শুরু

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান