ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ঢালিউড, টালিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় মেগাস্টার শাকিব খান

আমার বার্তা/এল/এমই
২১ জুন ২০২৫, ১০:২৬
আপডেট  : ২১ জুন ২০২৫, ১০:৩০

ঢালিউড, টালিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় নাম লেখাতে চলেছেন মেগাস্টার শাকিব খান। ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ‘ঢালিউড কিং’ খ্যাত অভিনেতার।

সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর।

তার পরিচালিত নতুন সিনেমা প্রসঙ্গে আসিফ বলেন, ‘এই মুহূর্তে একটি নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ চলছে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।’

মার্কিন নির্মাতা আসিক আকবর আরও বলেন, সিনেমায় দুটি নায়িকা চরিত্র রয়েছে। যার একটিতে বাংলাদেশী অভিনেত্রী এবং অন্যটিতে হলিউডের একজন অভিনেত্রী অভিনয় করবেন। সিনেমায় খলনায়ক হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে।

নায়িকা ও খলনায়কের নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক। তবে জানান, আগামী মাসের শুরুর দিকেই সিনেমার কাস্টিং বিষয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সবকিছু পরিকল্পনা মতো এগোলে ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে নতুন সিনেমাটি। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা আসিফ আকবর। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে ‘এমআর–নাইন’সহ জনপ্রিয় একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি।

আমার বার্তা/এল/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু