ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

চরকির অসৌজন্যমূলক আচরণে বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ

বিনোদন প্রতিবেদক
২১ জুন ২০২৫, ১০:৩৩

প্রযোজনা প্রতিষ্ঠান ‘চরকি’র অশোভন, অভব্য ও শিষ্টাচার বর্হিভূত আচরণে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। প্রতিষ্ঠানটির প্রযোজিত সিনেমা ‘উৎসব’র বিশেষ প্রদর্শনীতে বিনোদন সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে অপমানসূচক আচরণ করায় তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা।

সম্প্রতি ‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করে ‘চরকি’। সেখানে আমন্ত্রণ জানানো হয় বিনোদন সাংবাদিকদেরও। কিন্তু নির্ধারিত দিনে আমন্ত্রিত বিনোদন সাংবাদিকরা প্রদর্শনীতে হাজির হলে তাদের জন্য সিনেমা হলে কোনো আসন রাখেনি ‘চরকি’। এতে সাংবাদিকরা আপমানিত হয়ে ফিরে যান।

আমন্ত্রণ জানিয়ে ‘চরকি’র এ ধরনের আচরণ পুরো বিনোদন সাংবাদিক সমাজকে অবমাননা ও অপমান করেছে বলে মনে করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। এ প্রসঙ্গে শুক্রবার (২০ জুন) বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল প্রযোজনা প্রতিষ্ঠান ‘চরকি’র এমন ন্যাক্কার ও ধিক্কারজনক আচরণের জন্য কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানান।

এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘দেশের চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকরা চলচ্চিত্রের উন্নয়ন, বিকাশ ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাচসাস চলচ্চিত্রসহ সাংস্কৃতিক অঙ্গণে সেতুবন্ধন রচনা করেছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে বিনোদন সাংবাদিকদের সাথে কোনো কোনো সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালক, শিল্পীর অসৌজন্য ও জবরদস্তিমূলক আচরণ সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দফতর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া বলেন, আমরা মনে করি, দেশের সংস্কৃতির উন্নয়ন ও এগিয়ে নিতে নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এমতাবস্থায়, পারস্পরিক সহযোগিতামূলক আচরণ কাম্য। আমরা আশা করি, ‘চরকি’ সাংবাদিকদের সাথে যে অশোভনীয় ও অপমানজনক আচরণ করেছে, তার পুনরাবৃত্তি হবে না। প্রত্যেকের কাছ থেকে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি।

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনাসহ ৬ দাবি

২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা করাসহ ছয় দাবি জানিয়েছে বাংলাদেশের নৃত্যশিল্পীরা। সোমবার

কোটি টাকার অনুদান পেলো জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রীর সিনেমা

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, নেয়া হলো কেবিনে

ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর আজ সোমবার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে পোস্ট-অপারেটিভ কেয়ারের কেবিনে স্থানান্তর

চুরি করতে হলেও পড়াশোনা জানা দরকার: সাদিয়া আয়মান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত তারকা। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

ইতিহাস গড়লেন সিইসি, বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

বিএনপির মন্ত্রিপরিষদে স্থান পাননি যেসকল আলোচিত নেতারা