ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

সংসার ভাঙল হলিউডের জনপ্রিয় পপতারকা কেটি পেরির

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৫, ১৪:১২

শোবিজ অঙ্গনে তারকাদের বিচ্ছেদ যেন অহরহ ঘটতে দেখা যায়। হলিউডের জনপ্রিয় পপতারকা কেটি পেরি ও তার স্বামী অরল্যান্ডো ব্লুম আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটলেন।

তারকাজুটির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সম্পর্কের ইতি টানলেও বিচ্ছেদটি ছিল বন্ধুত্বপূর্ণ, তিক্ততা ছাড়াই আলাদা হয়েছেন এই তারকা জুটি। আলাদা থাকলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন তারা।

এই দম্পতির ৪ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম ডেইজি ডোভ। সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তারা। কেটি পেরি বর্তমানে তার ‘লাইফটাইমস’ ট্যুরে ব্যস্ত। ধারণা করা হচ্ছে, এই সময়টিতেই তাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়। ২০১৯ সালের ভালোবাসা দিবসে বাগদান সারেন কেটি ও অরল্যান্ডো।

সূত্র মতে, কেটির ট্যুরে যাওয়ার আগেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করেছিল। পরে ট্যুর শুরুর পর সেই দূরত্ব আরও প্রকট হয়। ২০২৩ সালে ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে পেরি জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে তারা দুজনেই যথাসাধ্য চেষ্টা করছেন।

এমনকি ২০২৪ সালের এপ্রিলে ট্রেভর নোহর সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লুম তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন।

ওই সাক্ষাৎকারে ব্লুম বলেন, ‘আমাদের দুজনেরই সমৃদ্ধ ক্যারিয়ার ও জীবন রয়েছে। জীবন অনেকটা মহাবিশ্বের মতো জটিল। মাঝেমধ্যে মনে হয়, আমরা যেন একটি বালির দুর্গ তৈরি করছি। আমি শুধু চাই, তার হাত ধরে আবার নতুন করে শুরু করতে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারিতে ডেটিং শুরু করেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ২০১৭ সালের মার্চে তারা কিছুদিনের জন্য আলাদা হয়ে গেলেও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফের একত্রিত হন।

আমার বার্তা/এল/এমই

প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের

ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে মেজাজ হারালেন কিয়ারা

দক্ষিণী সুপারস্টার যশের মহাকাব্যিক প্রজেক্ট ‘টক্সিক’-কে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক গুঞ্জনে

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে নতুন বিতর্ক: অভিনয় না করেও সিনেমার নায়িকা জেবা জান্নাত

বিতর্ক বেড়েই চলেছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে। মুক্তির ঘোষণার পর চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ

বিয়ে ও সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে ক্ষোভ প্রকাশ প্রভার

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তিনি প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর