ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

আমার বার্তা অনলাইন:
১৩ নভেম্বর ২০২৫, ১৪:৫৮

বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা চোপড়া আবারও ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন। ২০২১ সালে প্রশংসিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’-এর পর এবার তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তি নির্মাতা এস.এস. রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ ছবিতে অভিনয় করছেন।

১২ নভেম্বর প্রিয়াঙ্কার এই ছবির চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় যেন প্রশংসার বন্যা বয়ে গেছে। তারকা থেকে শুরু করে ভক্ত সকলেই তার নতুন লুক দেখে উচ্ছ্বসিত। প্রথম পোস্টারেই এক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা।

সেখানে তাকে দেখা যাচ্ছে হলুদ শাড়ি পরে এক হাতে বন্দুক তাক করে গুলি ছুঁড়তে। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু, মন্দাকিনীকে স্বাগত জানাও।’

পোস্টার উন্মোচনের কয়েক ঘণ্টা আগে প্রিয়াঙ্কা এক্স (সাবেক টুইটার)-এ একটি জনপ্রিয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ ‘#AskPCJ’ সেশন আয়োজন করেছিলেন। সেখানে তিনি ‘গ্লোবট্রটার’ নিয়ে কথা বলার পাশাপাশি তেলুগু ভাষা শেখা নিয়েও তাঁর অভিজ্ঞতার কথা জানান।

এদিকে, প্রিয়াঙ্কাকে ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন পরিচালক এস.এস. রাজামৌলি নিজেই। তিনি লিখেছেন, ‘যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। স্বাগতম, দেশি গার্ল! দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়।’

‘মন্দাকিনী’র এই তাক লাগানো লুক প্রকাশের পর থেকেই বলিউডের তারকা এবং হলিউডের বন্ধুদের প্রশংসার ঢল নেমেছে। প্রিয়াঙ্কার স্বামী এবং জনপ্রিয় গায়ক নিক জোনাস তার স্ত্রীকে নতুন অবতারে দেখে মুগ্ধতা প্রকাশ করে লেখেন, ‘অসাধারণ!’ অন্যদিকে, বলিউড অভিনেতা রণবীর সিং মন্তব্য করেছেন, ‘খুব কুল।’

আমার বার্তা/এমই

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপুর

আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ

পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে

স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে রেগে গেলেন পরীমণি!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। সাম্প্রতিক সময়ে পরীমণিরঅ্যা গড়নে

ইফতার বানিয়ে তোপের মুখে কড়া জবাব দিলেন ডেইজি শাহ

ভারতের মুম্বাইয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতারি তৈরিতে অংশ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

চুক্তির কারণে চলতি বছর ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার: সিপিডি

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: ড. ফাহমিদা খাতুন

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নবীনগর গড়ার আহ্বান এমপি আব্দুল মান্নানের

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম বেপারী ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

জনগণের শক্তির কাছে কোন শক্তি বড় নয়: এলজিআরডি মন্ত্রী

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন ‘ফ্যামিলি কার্ড’

‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও এভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা

সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি