ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

চারবার মনোনয়নের পর অবশেষে অস্কারে সম্মানিত হলেন টম ক্রুজ

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৫, ১৭:২৫

বহু দশকের কর্মজীবনে প্রথমবারের মতো সম্মানসূচক অস্কার অর্জন করলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ। দীর্ঘ ক্যারিয়ারে চারবার মনোনয়ন পেলেও এবারই প্রথম হাতে উঠলো অস্কারের সম্মাননা।

স্থানীয় সময় ১৬ নভেম্বর গভর্নরস অ্যাওয়ার্ডের আয়োজনে তাকে এই বিশেষ পুরস্কারটি তুলে দেন তার আসন্ন ছবির নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু।

মঞ্চে উঠে আবেগঘন ভাষণে টম ক্রুজ বলেন, সিনেমা তাকে বিশ্বের নানা প্রান্তে ঘুরতে শিখিয়েছে। মানুষকে জানতে শিখিয়েছে। মানবতার সৌন্দর্য বোঝাতে সাহায্য করেছে।

তিনি বলেন, ‌‘সিনেমা আমার কাছে শুধু কাজ নয়, এটাই আমার পরিচয়। আমার অস্তিত্ব। সিনেমা মানুষকে একত্রে হাসায়, কাঁদায়, আশা জাগায়। এই শিল্পের শক্তি এখানেই।’

৬৩ বছর বয়সী এই তারকা তার শৈশব স্মরণ করে জানান, ছোটবেলা থেকেই অন্ধকার হলঘরে রূপালি পর্দায় আলোর রেখা তার কল্পনাকে নাড়া দিত। শিশু বয়সে প্রথম সিনেমা দেখতেই তার মনে সাহসী অভিযানের তৃষ্ণা তৈরি হয়। তিনি বলেন, ‘সিনেমা আমাকে নতুন জগৎ দেখিয়েছে। অপরিচিত মানুষের জীবন, সংস্কৃতি, প্রকৃতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। আমি সবসময় মনে করেছি জীবনের সীমানা আরও বড় হতে পারে। সেই আলোই আমাকে পথ দেখিয়েছে, আজও সেই পথেই হাঁটছি।’

টম ক্রুজ জানান, গল্প তৈরি, চরিত্র নির্মাণ ও মানুষের জীবন বোঝার আগ্রহ তাকে আজকের অবস্থানে এনেছে। ‘জ্ঞান, অভিজ্ঞতা আর মানবতার সন্ধান আমাকে সামনে এগোতে উৎসাহ দিয়েছে’- যোগ করেন তিনি।

এ বছরের গভর্নরস অ্যাওয়ার্ডে আরও সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ডেবি অ্যালেন, নির্মাতা উইন থমাস এবং বিখ্যাত সংগীতশিল্পী ডলি পার্টন।

টম ক্রুজের এই সম্মাননা তার দীর্ঘ ও সফল চলচ্চিত্র জীবনের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু