ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

নেপালে সায়মা আনিকা এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত

সালাম মাহমুদ:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১

নেপালের রাজধানী কাঠমান্ডু হোটেল জি রামায়ণে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন ব্রিটিশ আইন বিষয়ে অধ্যয়নরত বাংলাদেশি মেয়ে সায়মা আনিকা।

এই অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসমূহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সায়মা আনিকাকে তার কাজ, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় ।কনফারেন্স এর প্রধান অতিথি নেপালের যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্তা,বিশেষ অতিথি নেপালের সাবেক মন্ত্রী এ কে নাথ ধাকাল তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

সায়মা আনিকা একজন সমাজসেবী ও উদ্যোক্তা হিসেবেও সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি নিয়মিত সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান, পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয় নিয়ে প্রবন্ধ (আর্টিকেল) লেখেন, যার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেন।

তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার যাত্রামুড়ার সন্তান। তার পিতার নাম কাইয়ুম খান এবং মাতার নাম সাদিয়া খান। একজন বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তার এই অর্জন দেশ ও দেশের নারীদের জন্য গর্বের।

এই সম্মাননা কেবল একজন ব্যক্তির অর্জন নয়; এটি বাংলাদেশের নারীদের সক্ষমতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার একটি শক্তিশালী প্রতীক।সায়মা আনিকা এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর মহাসচিব সালাম মাহমুদ, কো-চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক, ভয়েস অব সিডনি সম্পাদক প্রকৌশলী অর্ক হাসান, ট্রাব ইউরোপ শাখার সভাপতি আবু তাহির, ট্রাব এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান ও ট্রাব যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক বশির।

আমার বার্তা/এমই

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন

লুইচ্চা বেটা-বেটি, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভের আগুন

ঈদে আসছে শিরিন শিলার ‘ভালোবাসি তোমায়’

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হচ্ছে নতুন একটি রোমান্টিক সিনেমা “ভালোবাসি তোমায়”।

খামেনির মৃত্যুতে ভেঙে পড়লেন কাশ্মীরি অভিনেত্রী ফারহানা ভাট

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা