ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনাসহ ৬ দাবি

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪০
সংবাদ সম্মেলনে নৃত্যশিল্পীরা।

২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা করাসহ ছয় দাবি জানিয়েছে বাংলাদেশের নৃত্যশিল্পীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দাবিগুলো জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের নৃত্যশিল্পীদের পক্ষ থেকে ছয়টি দাবি জানান নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক ফারহানা চৌধুরী বেবি। এসময় তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেছেন।

লিখিত বক্তব্যে ফারহানা চৌধুরী বেবি বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই ২০২৬ সালে নৃত্যকলা বিষয়ে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণের জন্য। এটি বাংলাদেশের নৃত্যশিল্প ও নৃত্যশিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এবং আমরা এই সম্মানকে অত্যন্ত মর্যাদার সঙ্গে গ্রহণ করি।

তবে নৃত্যকলায় কর্মক্ষেত্রে অবদানের জন্য যে নৃত্যশিল্পীকে একুশে পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে, সেই মনোনয়ন নিয়ে নৃত্যাঙ্গনে গভীর উদ্বেগ ও প্রশ্ন সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, একুশে পদক বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও মুক্তচিন্তার চেতনার প্রতীক। যা আজীবন সাধনা, সুদীর্ঘ অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনস্বীকার্য প্রভাবের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। বিশেষ করে নৃত্যকলার মতো একটি গভীর, ঐতিহ্যবাহী ও সাধনাভিত্তিক শিল্পক্ষেত্রে এই সম্মান প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও ন্যায্যতা প্রত্যাশিত।

তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদকের জন্য যে নামটি ঘোষিত হয়েছে, তার অভিজ্ঞতার পরিসর, বাংলাদেশে নৃত্যচর্চা ও নৃত্যশিক্ষায় দীর্ঘমেয়াদি অবদান— এই বিষয়গুলো নিয়ে নৃত্যাঙ্গনের একটি বড় অংশের মধ্যে প্রশ্ন ও সংশয় সৃষ্টি হয়েছে।

ফারহানা চৌধুরী বেবি বলেন, বাংলাদেশের নৃত্য ঐতিহ্য গড়ে উঠেছে লোকনৃত্য, ধ্রুপদী নৃত্যের দেশীয় ধারার অভিযোজন, সমকালীন ও সৃজনশীল নৃত্যচর্চার ধারাবাহিক বিকাশের মাধ্যমে। অথচ উক্ত শিল্পীর নৃত্য চর্চা ও শিক্ষাদানের মাধ্যমে বাংলাদেশের নৃত্যভূমিতে কী ধরনের মৌলিক, দীর্ঘস্থায়ী ও জাতীয়ভাবে প্রভাবশালী অবদান রাখা হয়েছে। যা একুশে পদকের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানের যোগ্যতা অর্জন করে, তা নিয়ে আমাদের মধ্যে স্পষ্ট প্রশ্ন রয়েছে। এবং আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা যে অবদানের কথা তার ভেরিফাইড পেইজে উল্লেখ করেছেন, তা সমাজসেবা বা সামাজিক কল্যাণমূলক, এটা নৃত্যশিল্পে উল্লেখযোগ্য কোন অবদান রাখে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে এমন অসংখ্য সিনিয়র নৃত্যশিল্পী রয়েছেন, যার কয়েক দশক ধরে নৃত্যচর্চা, নৃত্যশিক্ষা, গবেষণা, মঞ্চায়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে আসছেন। তাদের আজীবন অবদান থাকা সত্ত্বেও উপেক্ষিত হওয়া নৃত্যাঙ্গনের জন্য গভীরভাবে বেদনাদায়ক এবং হতাশাজনক।

বাংলাদেশের নৃত্যশিল্পীরা, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে— একুশে পদক কখনোই বয়স, সাম্প্রতিকতা বা সীমিত সময়ের পরিচিতির ভিত্তিতে নয়। বরং দীর্ঘ সাধনা, জাতীয় সংস্কৃতিতে সুদৃঢ় অবদান এবং প্রজন্মকে প্রভাবিত করার সক্ষমতা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা প্রভৃতির ভিত্তিতে প্রদান করা উচিত।

দাবিগুলো হলো— একুশে পদক প্রদানের নীতিমালা অনুযায়ী ২০২৬ সালে নৃত্যকলায় পদক প্রদান করা হয়েছে কি-না, তা যাচাই করা। ২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা করা। নৃত্যাঙ্গনের অভিজ্ঞ, প্রবীণ ও স্বীকৃত ব্যক্তিত্বদের মতামত গ্রহণ করা। একটি স্বচ্ছ, ন্যায্য ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা।

সংবাদ সম্মেলনে এসময় একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, নৃত্যপরিচালক তামান্না রহমান, আনিসুল ইসলাম হিরুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

কোটি টাকার অনুদান পেলো জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রীর সিনেমা

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, নেয়া হলো কেবিনে

ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর আজ সোমবার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে পোস্ট-অপারেটিভ কেয়ারের কেবিনে স্থানান্তর

চুরি করতে হলেও পড়াশোনা জানা দরকার: সাদিয়া আয়মান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত তারকা। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা

ক্যানসার মুক্তির আগেই হিনা খানের মা হওয়ার গুঞ্জন

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া ভারতীয় অভিনেত্রী হিনা খান মা হতে চলেছেন- এমনটাই গুঞ্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

বিএনপি এমপিদের সংবিধান সংস্কারের শপথ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

সংসদ সদস্য-সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াবেন সিইসি

প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন লিপু

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন করে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ছাত্রদলের শীর্ষ নেতারা

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত