ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

আমার বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬, ১১:০৭

অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৯ মার্চ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট আইনের ধারায় অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৯ মার্চ দিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হবে। অথবা সেদিনও রায় ঘোষণা হতে পারে।

মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য দেন। মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক জামাল উদ্দিন এবং শাহিনুল ইসলাম সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী প্রশান্ত কুমার সিকদার আদালতে বলেন, ২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়।

লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৪(ক) ধারায় দায়ের করা হয়েছে।

মামলাটি প্রমাণিত হলে কী শাস্তি হতে পারে? এমন প্রশ্নে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জাগো নিউজকে বলেন, রায় দেওয়ার এক্তিয়ার একমাত্র বিচারকের। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।

তবে ফৌজদারি আইন বিষয়ে অভিজ্ঞ এক আইনজীবী নাম প্রকাশ না করা অনুরোধে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬(১) টেবিলের ২৪(ক) ধারায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ (অ্যালকোহল) দখলে রাখা বা সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধ প্রমাণিত হলে আসামিকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে; আদালত চাইলে উভয় দণ্ড একসঙ্গেও দিতে পারেন।

তবে কারাদণ্ডের সুনির্দিষ্ট মেয়াদ ও অর্থদণ্ডের পরিমাণ নির্ভর করে মামলার প্রমাণ, জব্দকৃত আলামতের পরিমাণ, অপরাধের পরিস্থিতি এবং আদালতের বিবেচনার ওপর। চূড়ান্ত রায় দেওয়ার এখতিয়ার একমাত্র বিচারকের।

আমার বার্তা /জেএইচ

সব যেন আগের মতো ঠিক হয়ে যায়: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন শঙ্কামুক্ত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে

তানজিন তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভিনেত্রীর

শুটিং সেটে জুনিয়র সহশিল্পীকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকির অভিযোগ উঠেছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন

পরকীয়ার অভিযোগের বিষয়ে যা বললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী।

প্রসংশায় ভাসছে রানা বর্তমানের নির্মাণ “এতদিন কোথায় ছিলে”

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি-তে সম্প্রতি প্রচারিত হয়েছে বহুল আলোচিত নাটক “এতদিন কোথায় ছিলে”। নির্মাণে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

মহানবী (সা.) রমজানের দিনগুলো যেভাবে কাটাতেন

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি স্বর্ণ

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’

ঢাকায় ব্রুনাই দারুসসালামের ৪২তম জাতীয় দিবস উদযাপন

ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল, ক্ষেপণাস্ত্র-ড্রোনে পাল্টা হামলা অব্যাহত

জেন-জি বিক্ষোভে নেপালে সরকার উৎখাতের পর আজ সাধারণ নির্বাচন

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

মধ্যপ্রাচ্যে সংঘাত: ঢাকা থেকে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল

তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার : বিশেষজ্ঞদের সতর্কবার্তা

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

ইরান যুদ্ধের মধ্যেই ইকুয়েডরে যৌথ সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের