ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ০৯:১৯

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ এর টিজার প্রকাশ করে বিশ্বজুড়ে ভক্তদের চমকে দিয়েছেন শাকিরা। শাকিরার এবারের গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান মিউজিক সেনসেশন বার্না বয়।

বৃহস্পতিবার (৭ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শাকিরা। ভিডিওতে দেখা যায়, এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সেজেছেন একদল নৃত্যশিল্পী। তবে ভক্তদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলগুলোর উপস্থিতি, যা মূলত এই তিন আসরে শাকিরার কালজয়ী গানগুলোর স্মৃতিকে সম্মান জানাতেই অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবারের ‘দাই দাই’ ট্র্যাকে ল্যাটিন পপের সঙ্গে আফ্রো-বিটের এক অনন্য ফিউশন দেখা যাবে বলে জানা গেছে। শাকিরার জাদুকরী কণ্ঠ আর হিপস ডোন্ট লাই-এর সেই চিরচেনা ছন্দ এবার বার্না বয়ের সুরের সঙ্গে মিশে নতুন এক উন্মাদনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে পূর্ণাঙ্গ এই থিম সং।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে শাকিরা এক অবিচ্ছেদ্য নাম। ২০০৬ সালে জার্মানিতে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০-এ দক্ষিণ আফ্রিকায় কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ব্রাজিলে ‘লা লা লা’ গেয়ে পুরো বিশ্বকে বুদ করে রেখেছিলেন তিনি। মাঝখানে বিরতি দিয়ে আবারও তার ফেরা ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উদ্দীপনা যোগ করেছে।

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮টি দলের এই লড়াকু আসরের আগে শাকিরার এই গানটিকেই ধরা হচ্ছে বিশ্বকাপের মূল কাউন্টডাউন। ১৪ মে গানটি প্রকাশের পর থেকেই ফুটবল উন্মাদনা নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

কথিত স্বামীর গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

ঢালিউড চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া

স্বামীর উদ্দেশে পূর্ণিমা: তুমি আমার মানসিক শান্তি

ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার রূপ আর অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শক মহল।

এক সিনেমায় টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ

টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ দুজনেই এ প্রজন্মের তারকা। হলিউডে তাদের জনপ্রিয়তা ও দাপট কম

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে মাঠ মাতাল আর্জেন্টিনা, তবে পুরো ম্যাচ জুড়েই স্পষ্ট ছিল আলবিসেলেস্তেদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবনেতা সাজ্জাদুল মিরাজের ব্যতিক্রমী উদ্যোগে আর্জেন্টিনা জয়ে উৎসব

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, মোট মৃত্যু ৬৮৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের, শীর্ষে চীন ও ভারত

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব দরবারে বাংলাদেশের দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তার আহ্বান

ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন: লাম

জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

প্রবাসীদের জন্য ‘টাকা হিসাব’ চালু, টাকা ফেরত নিতে পারবে বিদেশেও

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী স্বপন ও এ্যানি

চোখ বন্ধ করে থাকছেন রেফারি: মেসিকে সুবিধা দিচ্ছে ফিফা!

পর্তুগালের ভাষা, সংস্কৃতিতে যেভাবে আজও টিকে আছে মুসলিম শাসনের চিহ্ন

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে

জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মজুরির চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দাবি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: মন্ত্রীদের উদ্দেশে স্পিকার

রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ