ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মাহবুবুল খালিদের কথা ও সুরে গাইলেন আসিফ আকবর

মোঃ আবু সাঈদ
১৯ অক্টোবর ২০২৬, ১৫:৫৭

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে এবার কণ্ঠ দিলেন বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মাহবুবুল খালিদ।

রোমান্টিক আবহের গানটিতে প্রেম, রূপ আর মুগ্ধতার কথা উঠে এসেছে দারুণ সব লোকজ শব্দের বুননে। প্রিয় মানুষের সৌন্দর্যে মুগ্ধ এক প্রেমিকের অনুভূতি প্রকাশ পেয়েছে গানের কথায়।

গানের কয়েকটি পঙ্‌ক্তি এমন, ‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’

খুব শিগগিরই গানটির সংগীতচিত্র প্রকাশিত হবে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে নিয়মিত সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন মাহবুবুল খালিদ। তাঁর লেখা গান নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ‘খালিদ সংগীত’ ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত তাঁর লেখা পাঁচ শতাধিক গান প্রকাশ পেয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

শুধু প্রেম-ভালোবাসা নয়, মাহবুবুল খালিদের গানে উঠে এসেছে সমাজের নানা অসংগতি, মানবিক সংকট ও আলোচিত ঘটনাও। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে তাঁর লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানেও উঠে এসেছে নির্মম বাস্তবতা।

মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তাঁর লেখা ‘মাগুরার ফুল’ গানটি মানুষের বিবেক ও মানবিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। সাম্প্রতিক সময়ে ‘রামিসার বিচার’ শিরোনামেও গান লিখেছেন তিনি।

দেশের বিভিন্ন সামাজিক ঘটনা ছাড়াও আন্তর্জাতিক মানবিক সংকট তাঁর গানে জায়গা পেয়েছে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও গান লিখেছেন মাহবুবুল খালিদ। তাঁর এসব সৃষ্টিতে মানবতা, প্রতিবাদ ও সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা রয়েছে।

এবার সেই বৈচিত্র্যময় গানের ধারায় যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে ‘সখি তুই কি তেল মাখিস চুলে’।

বাসারকে নিয়ে পরিচালকের কাছে নীহার আবদার

এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সমসাময়িক প্রায় সব অভিনেত্রীর সঙ্গেই জুটি হয়েছেন তিনি। এবার

আন্তর্জাতিক মডেলিংয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান ফ্লাভিয়া

মডেলিং, অভিনয় ও সৃজনশীল শিল্পচর্চাকে সঙ্গী করে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন ঢাকাভিত্তিক মিডিয়া

শিউলিসন্ধ্যা : পরীমণির শিশুমনের এক মায়াবী আয়োজন

কিছু মানুষ থাকেন, যাঁদের ঘিরে কেবল বাস্তবের গল্পই তৈরি হয় না, তৈরি হয় কল্পনারও এক

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন বাড়ছে, বাধা ২৫ লাখ টাকার মূলধন

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট