ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ৪ মাসে আক্রান্ত ৫ হাজার

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৫, ১৬:৪১

প্রতি বছর এসময় পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। বিগত বছরগুলোতে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ ও আইভি স্যালাইনের সংকট দেখা দেয়।

পটুয়াখালীতে হু হু করে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতিদিনই এ জেলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বাড়ছে।

পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২ ডায়রিয়া রোগী বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এরমধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২১, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ এবং বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। তবে হাসপাতাল কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে রোগী ভর্তি হচ্ছেন এর থেকেও কয়েকগুণ বেশি রোগী বাড়ি বসে ডায়রিয়ার চিকিৎসা করছেন।

তবে এক সপ্তাহে পটুয়াখালী জেলায় ৪৫৩ রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আর গত এক মাসে ১৫৯৮ জন এবং এ বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ৫১১২ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে ডায়রিয়া আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।

শনিবার (১৯ এপ্রিল) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরাতন ভবনের প্রবেশপথ থেকে শুরু করে চলাচলের রাস্তা, বারান্দা এমনকি টয়লেটের সামনেও রোগীদের বিছানা দেওয়া হয়েছে। ডায়রিয়া ওয়ার্ডের ২১ বেডের বিপরীতে ভর্তি আছেন ৭১ জন। এ কারণে বেডগুলোতে একসঙ্গে দুই-তিনজন রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীদের ব্যক্তিগত পরিচ্ছনতা নিশ্চিত করতে না পারায় সুস্থ হতে সময় লাগছে বলে জানান চিকিৎসকরা।

আমার বার্তা/এল/এমই

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু