ই-পেপার সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩

জুলাই আহতদের পুনর্বাসন ও হাসপাতাল ত্যাগের দাবি চিকিৎসক-নার্সদের

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৪:১৩
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৪:১৫

নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা ও জুলাই আহতদের পুনর্বাসনসহ ৮ দফা দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১২ জুন) হাসপাতালের আউটডোরে সেবা চালু হওয়ার পর এক সভা শেষে এ স্মারকলিপি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলমের হাতে তুলে দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, নার্স , কর্মকর্তা ও কর্মচারীরা গত বছরের জুলাই মাসে সংঘটিত ‘জুলাই আন্দোলন’-এ আহত সব রোগীকে সর্বোচ্চ অগ্রাধিকার ও মানবিক বিবেচনায় উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমানে আমাদের হাসপাতাল এক চরম নিরাপত্তা সংকট ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন। চিকিৎসার প্রয়োজন শেষ হওয়া সত্ত্বেও কিছু রোগী প্রায় ১০ মাস যাবৎ অপ্রয়োজনে হাসপাতালে অবস্থান করছেন। তারা হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গ করে উশৃঙ্খল আচরণ, চিকিৎসক ও কর্মচারীদের গালিগালাজ, শারীরিক আক্রমণ, এমনকি হাসপাতাল পরিচালকের ওপর হামলা ও আগুন লাগানোর হুমকিসহ নানাবিধ সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

এছাড়া, তাদের দখলে থাকা সিটগুলো প্রকৃত দরিদ্র ও জরুরি রোগীদের জন্য ব্যবহার করা যাচ্ছে না। ফলে অনেকেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া হাসপাতালে ভর্তি ও অপারেশনে তারা প্রভাব বিস্তার এবং ঘুষ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জুলাই আহতরা পরিচালক স্যারকে আটকে রাখেন এবং গায়ে পেট্রোল ঢেলে দিতে চেষ্টা করেন। সর্বশেষ সশস্ত্র আক্রমণ করে অনেক চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীকে গুরুতর আহত করে, হাসপাতালের অনেক স্থাপনার ক্ষতি করেন তারা। সংকট সমাধান এবং পরবর্তী চিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক গঠিত মেডিকেল বোর্ড ৪ জুন হাসপাতালে আহত রোগীদের দেখতে আসেন। ৫৫ জন আহতের মধ্যে মাত্র ৩০ জন মেডিকেল বোর্ডে উপস্থিত হন এবং তাদের কারোরই হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই বলে মেডিকেল বোর্ড মতামত দেয়। কিন্তু ছুটি দেওয়া সত্ত্বেও তারা হাসপাতাল ত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং আবারও চিকিৎসকদের অবরুদ্ধ করেন।

হাসপাতালের সুষ্ঠু চিকিৎসার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নোক্ত দাবিসমূহ উপস্থাপন করেন হাসপাতালের চিকিৎসক, নার্স , কর্মকর্তা ও কর্মচারীরা-

  • আহত ‘জুলাই যোদ্ধা’দের পূর্ণ পুনর্বাসন, কর্মসংস্থান এবং আবাসনের ব্যবস্থা করতে হবে।
  • যেসব রোগীর আর হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই, তাদের ছাড়পত্র দিয়ে হাসপাতাল ত্যাগ নিশ্চিত করতে হবে।
  • তাদের কোনো চিকিৎসার প্রয়োজন হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়/সিএমএইচ/ ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা প্রদান নিশ্চিত করতে হবে।
  • অনাবশ্যক রোগী ভর্তি প্রতিরোধে একটি কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
  • দুষ্কৃতিকারীদের হামলায় আহত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
  • হামলায় জড়িতদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
  • আহতদের সেবা প্রদানকারী চিকিৎসক, নার্স কর্মকর্তা ও কর্মচারীদের উপযুক্ত স্বীকৃতি দিতে হবে।
  • ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করতে হবে।

আমার বার্তা/এমই

প্রতিরোধ ও নিরাময়মুখী গবেষণায় গুরুত্বারোপ বিএমইউ ভিসির

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) থিসিস, গবেষণাপত্র ও গবেষণা প্রতিবেদন লেখায় গুণগত মান নিশ্চিত করতে ফেজ-বি

দেশেই চালু হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টসহ বিশ্বমানের গ্যাস্ট্রো চিকিৎসা

লিভার ট্রান্সপ্লান্টের মতো জটিল ও ব্যয়বহুল চিকিৎসার জন্য এতদিন দেশের রোগীদের বিদেশমুখী হতে হলেও সেই

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ VirtuED-এর উদ্বোধন করলেন সাকিফ শামীম। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের দীর্ঘদিনের

৩৫ জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রস খাওয়া নিয়ে সতর্কবার্তা

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এর বিস্তার ও সংক্রমণের ধরন উদ্বেগজনক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির সামনে সোমবার সকালে ছাত্রদল ফের অবস্থান কর্মসূচি পালন করবে

নারী উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: আমীর খসরু

প্রযুক্তির দাসত্ব বরণ করছি না তো আধুনিকায়নের নামে?

মায়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক

মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা কিন্তু দিয়ে দিয়েন

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস পড়ল খাদে, নিহত ৬

অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেইমানি না করে

বিসিবির দাবি না মানলে বিশ্বকাপে খেলা পুনর্বিবেচনা করবে পাকিস্তান!

দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় প্রার্থিতা হারালেন বিএনপির গফুর

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

তিন আসন খালি রেখে সমঝোতার ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার

ঢাকা ১৯ আসনে জামায়াতের পরিবর্তে এনসিপি, ভোটার ও নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া

তারেক রহমানের কাছে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের বিচারের আকুতি

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

গ্রিনল্যান্ড দখল প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বললেন বিশ্বশান্তি ঝুঁকিতে

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা

দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত: জাইমা রহমান