ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

মানুষের মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ ফুসফুসের রোগ

আমার বার্তা অনলাইন:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব ফুসফুস দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী (২৯ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারের যৌথভাবে আযোজন করে বিএমইউ’র বক্ষব্যাধি বিভাগ ও চেস্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশ।

সকাল সাড়ে আটটায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। বৈজ্ঞানিক সেমিনারটি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে ১০ টায় অনুষ্ঠিত হয়।

বৈজ্ঞানিক সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহ্রীন আখতার, চেষ্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপ ডা. মোঃ আদনান হাসান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ।

বৈজ্ঞানিক সেমনিারটি সঞ্চলনা করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের ফেইজ-বি রেসিডেন্ট তাজকিয়া তাসনিম আহম্মেদ ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রেসপিরিটোরি মেডিসিন বিভাগের ফেইজ-বি রেসিডেন্ট ডা. কবিরুল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম। বৈজ্ঞানিক সেমিনার ও শোভাযাত্রাসহ পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের ফেস-বি রেসিডেন্ট ডা. মীজানুর রহমান ভূঞা।

বৈজ্ঞানিক সেমিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ফেরদৌস-উর রহমান, চেস্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজাশিষ চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের দেশে পালমোনারি হাইপারটেনশন চিকিৎসায় নতুন আপডেট ড্রাগ ব্যবহার করা যাবে। তবে নতুন ড্রাগ ব্যবহারের পূর্বেই আমাদের জানতে হবে কি মাত্রায় প্রয়োগ করতে হবে। পালমোনারি হাইপারটেশনের আধুনিক চিকিৎসার সুবিধা-অসুবিধা, চিকিৎসা ব্যয় এবং আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থায় এর ব্যবহার বিষয়ে আলোচনা করেন তিনি।

চেষ্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব সহযোগী ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল বলেন, সারা বিশ্বের মানুষের মৃত্যুর ৫টি প্রধান কারণের ৪টি প্রধান কারণই হল রেসপিরিটোরি জনিত। এছাড়াও তিনি বলেন, যক্ষ্মা, নিউমোনিয়া, এজমা, সিওপিডি’র উপর চিকিৎসকদের জন্য নতুন গাইডলাইন প্রনোয়নের কাজ করছে চেস্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশ।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মানাল মিজানুর রহমান তার ‘ডিপার্টমেন্ট অব রেসপিরিটোরি মেডিসিন- হাইলাইটস এন্ড হরিজন’ শীর্ষক নিবন্ধে বলেন, সারা বিশ্বের ৩০% মানুষ বক্ষব্যাধি রোগে আক্রান্ত, সারাবিশ্বে মানুষের মৃত্যুর তৃতীয় বৃহৎ কারণ সিওপিডি। তিনি আরো যোগ করেন গত ৯ বছরের মধ্যে মাত্র ৩১ দিন সারা বিশ্বের বায়ু দূষণমুক্ত ছিল। তিণি বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগে বিভিন্ন ক্লিনিক চালু করা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি- ব্লকের -১৫১২ কক্ষে প্রতি শনিবার বেলা ১১:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত স্লিপ ও পালমোনারি হাইপারটেনশন ক্লিনিক, সোমবার একই কক্ষে একই সময়ে ডিফিউজ প্যারেনকাউমাল লাঙ ডিজিজ (ডিপিএলডি) ও প্রতি বুধবার একই কক্ষে ডিফিকাল্ট অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ক্লিনিকের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি বিভাগ প্রতিনিয়িত রেফারেল গ্রহণ করে অতিদ্রুত চিকিৎসা প্রদান অব্যাহত রেখেছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যতগুলো রেফারেল পেয়েছে তাদের পরিসংখ্যান মোট রেফারেলের ২৭% সার্জারি, ২১.৩% কার্ডিওলজি, ১৯.৪% নেফ্রোলজি ১৬.৬% জেনারেল ইমার্জেন্সি ৭.১% আইসিইউ , ৫.২% ইন্টারনাল মেডিসিন , ১.৯% হেপাটোলজি ও ১.৪%অন্যান্য।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফেস-বি রেসডেন্ট ডা. মোঃ মনিরুজ্জামান ও ডা. মেহনাজ আজিজ হোমা ‘ব্রেথিং ইন্টু দ্যা ফিউচার: লেটেস্ট এডভান্সেস ইন রেসপিরিটোরি’ শীর্ষক নিবন্ধে পালমোনারি হাইপারটেশন, ডিপিএলডি, যক্ষা, এজমা, সারকয়ডোসিস এর আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন।

আমার বার্তা/এমই

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু