ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

এবার আলোচনায় টিউলিপের পারিবারিক বন্ধু সালমানপুত্র শায়ান

আমার বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪০
আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫১

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির নানা খবরের মধ্যে এবার আলোচনায় এসেছেন হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান।

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। এই দাতব্য সংস্থায় আড়াই লাখ পাউন্ড দান করেছিলেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ঘিরে বিতর্ক বৃদ্ধির মধ্যেই এবার স্পটলাইটটি যে ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়-এর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থার প্রধানের দিকে চলে গেছে।

দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে, শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান এবং তাদের পরিবারের সদস্যরা বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত বছরের আগস্টে সালমান, সায়ান এবং পুত্রবধূ শাহজরেহ রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে।

শনিবার যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত সংবাদপত্র দ্য মেইল ​​অন সানডে (এমওএস) জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের “একজন পারিবারিক বন্ধু” — যিনি ব্রিটিশ রাজার প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থার চেয়ারম্যান — বাংলাদেশে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে।

টিউলিপের পরিবারের সাথে সায়ানের সম্পর্ক কয়েক দশক ধরে আছে। এতে আরও বলা হয়েছে, টিউলিপের খালা ও আওয়ামী লীগ প্রধান হাসিনা যখনই লন্ডনে যান তখন তিনি কোনও ধরনের ভাড়া না দিয়েই সায়ানের ১ কোটি ৩০ লাখ পাউন্ডের বাড়িতে থাকেন।

যুক্তরাজ্যের গোল্ডার্স গ্রীনের এই বাড়িতে টিউলিপের মা শেখ রেহানা কোনও ধরনের ভাড়া না দিয়েই থাকেন এবং এই বাড়িটির মালিক সায়ান এফ রহমানের নিয়ন্ত্রিত একটি অফশোর কোম্পানি।

সংবাদপত্র দ্য মেইল ​​অন সানডে (এমওএস) অনুসারে, বাংলাদেশি এই ধনকুবের ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’-এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন। দারিদ্র্য বিমোচনে কাজ করার লক্ষ্যে ২০০৭ সালে এই দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস।

সায়ান একবার তার পরিবারের নিয়ন্ত্রিত বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও ছিলেন। আর এটি এখনও ওই দাতব্য সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে। রাজা চার্লস একবার বাকিংহাম প্যালেসে একটি নৈশভোজে সায়ানের অবদানের প্রশংসাও করেছিলেন।

তিনি সেসময় বলেন, “আমাদের সাথে যারা কাজ করে তাদের মতোই আমরা ভালো। তাই আমি আনন্দিত যে— বাংলাদেশে আমাদের নতুন প্রোগ্রামটি আমাদের বাংলাদেশের উপদেষ্টা পরিষদের প্রধান সায়ান রহমানের তত্ত্বাবধানে এবং সমর্থনে পরিচালিত হবে।”

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, ২০১৮ সালে এই সংস্থা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের অনুষ্ঠানে সবার সামনে সায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস।

এছাড়া দ্য মেইল ​​অন সানডে বলেছে, দুর্নীতির অভিযোগ সত্ত্বেও ট্রাস্টে নিজের অবস্থান ধরে রেখেছেন সায়ান। এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে: “আমরা সায়ান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অবগত এবং বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ অব্যাহত রাখছি।”

এদিকে সায়ানের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে দ্য মেইল ​​অন সানডে বলেছে: “সায়ান রহমান একজন ব্রিটিশ বংশোদ্ভূত, ব্রিটিশ নাগরিক এবং একজন সফল আন্তর্জাতিক ব্যবসায়ী। তার বা তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর সাথে সংযোগ রয়েছে এমন ৩০০ জনেরও বেশি ব্যক্তির শুধুমাত্র তাদের বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।”

সায়ান ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে আড়াই লাখ পাউন্ড দান করেছেন। বাংলাদেশে মানি লন্ডারিং নিয়ে আলোচনায় দ্য সানডে টাইমসের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও সায়ানের অনুদানের বিষয়টি তুলে ধরেন। এই প্রসঙ্গে কথা বলার সময় তিনি সায়ানের “উদারতা” সম্পর্কে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

শায়ান একসময় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক বা আইএফআইসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ছিলেন। ক্ষমতার পটপরিবর্তনের পর ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হলে তিনি পরিচালকের পদ হারান।

সূত্র: দ্য মেইল ​​অন সানডে, সানডে টাইমস

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু