ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২

আমার বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৫, ১১:২৬

ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে যাত্রীরা লাফিয়ে পড়তে থাকে। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। পাশ দিয়ে অন্য একটি ট্রেনে ধাক্কা লেগে ১২ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্র রাজ্যের জলগাঁওয়ে শহরে বুধবার (২২ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। জলগাঁওয়ের পুলিশ সুপার মহেশ্বর রেড্ডি মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। সূত্র: এনডিটিভি

কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মেহেজি ও পারধাদে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঘটে।

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে লখনউ-মুম্বাই পুষ্পক এক্সপ্রেসের এক কোচে আগুনের গুজব ছড়ালে যাত্রীরা ট্রেনের চেন টেনে সেটি থামায়। ট্রেন থেকে নামার পর কিছু যাত্রী পাশের লাইনে আসা কর্ণাটক এক্সপ্রেস ট্রেনে ধাক্কা খায়। কর্ণাটক এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে দিল্লির দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষের প্রধান মুখপাত্র স্বপ্নীল নিলা।

এ ছাড়া কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানান, তাদের কাছে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী, পুষ্পক এক্সপ্রেসের এক কোচে ‘হট অ্যাক্সেল’ বা ‘ব্রেক জ্যামের’ কারণে স্ফুলিঙ্গ হতে থাকে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে চেইন টেনে ট্রেন থামায় এবং কয়েকজন ট্রেন থেকে লাফিয়ে পড়ে।

দুর্ঘটনাস্থলে ভুসাওয়াল থেকে একটি দুর্ঘটনা ত্রাণ ট্রেন পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া হৃদয়বিদারক ছবিতে দেখা যায়, রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে মরদেহ পড়ে আছে এবং কিছু মানুষ রক্তাক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে।

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শোক প্রকাশ করে জানিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি এক্সে পোস্ট করে বলেন, ‘জলগাঁও জেলার পাচোরার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আমার বার্তা/জেএইচ

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা