ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বন্দুক হামলায় হতাহত ৬

আমার বার্তা অনলাইন:
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই হামলার পর এখনও বন্দুকধারীকে আটক করা সম্ভব হয়নি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিটি পুলিশের প্রধান গ্রেগ জোন্স জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওহাইও অঙ্গরাজ্যের নিউ আলবেনি শহরের একটি প্রসাধনীর গুদামে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন প্রাণ হারিয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে নির্দিষ্ট লোকজনকে টার্গেট করেই হয়তো এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান গ্রেগ জোন্স।

তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই প্রসাধনীর গুদাম থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গ্রেগ জোন্স জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে বের করতে কাজ করছে কর্তৃপক্ষ। তিনি ওই হামলার বিষয়ে বলেন, এটা একটা ট্র্যাজেডি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। আমরা কেউই এ ধরনের হামলা প্রত্যাশা করি না।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৬টি গণ-বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

আমার বার্তা/এমই

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা