ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

গাজায় জাতিগত নির্মূলের বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

আমার বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় 'জাতিগত নিধন' এড়ানোর বিরুদ্ধে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতিসংঘে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার অনুশীলন বিষয়ক কমিটিতে দেওয়া ভাষণে তিনি দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, সমাধানের সন্ধানে আমাদের অবশ্যই সমস্যাটিকে আরও খারাপ করা উচিত নয়। আন্তর্জাতিক আইনের ভিত্তির প্রতি সবার অবিচল থাকা অত্যাবশ্যক। যে কোনো ধরনের জাতিগত নিধন এড়িয়ে চলা অপরিহার্য।

গুতেরেস ভাষণে ট্রাম্পের কথা সরাসরি উল্লেখ না করলেও তার মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, গুতেরেসের মন্তব্যকে প্রতিক্রিয়া হিসেবে দেখা 'ন্যায্য অনুমান' হবে।

গুতেরেস বলেন, যে কোনো টেকসই শান্তির জন্য প্রয়োজন দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে বাস্তব, অপরিবর্তনীয় ও স্থায়ী অগ্রগতি, দখলদারিত্বের অবসান এবং গাজাকে অবিচ্ছেদ্য অংশ করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাসকারী একটি টেকসই, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার একমাত্র টেকসই সমাধান।

এর আগে বুধবার গুতেরেস ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন বলে জানান তার মুখপাত্র ডুজারিক।

জাতিসংঘে ফিলিস্তিন কর্তৃপক্ষের দূত রিয়াদ মনসুর কমিটিকে বলেন, ফিলিস্তিন ছাড়া আমাদের আর কোনো দেশ নেই। গাজা এর একটি মূল্যবান অংশ। আমরা গাজা ছেড়ে যাচ্ছি না। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা ফিলিস্তিনি জনগণকে গাজাসহ আমাদের পূর্বপুরুষের জন্মভূমি থেকে সরিয়ে দিতে পারে।

মনসুর জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে আরব দেশগুলো থেকে ট্রাম্পকে একটি সমন্বিত বার্তা দেবেন বাদশাহ আবদুল্লাহ। তিনি বলেন, আমরা গাজাকে পুনর্গঠন করতে চাই। আমরা এটাকে আবার জোড়া লাগাতে চাই। আমরা সব দেশকে এই প্রচেষ্টায় আমাদের সহায়তা করার জন্য অনুরোধ করছি। আমরা অন্য দেশ বা অন্য জায়গা খুঁজছি না।

প্রসঙ্গত, ফিলিস্তিনিরা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা নিয়ে একটি রাষ্ট্র চায়, যা প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল দখল করেছিল।

আমার বার্তা/জেএইচ

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ