ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

রাতভর রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬

রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভে একটি তাপবিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই এলাকার প্রায় এক লাখ মানুষকে তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা জানান, তীব্র শীতে বাসিন্দারা বিদ্যুৎ ও গরম পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, এ হামলার প্রভাব সুদূরপ্রসারী। হামলার জেরে শহরটির এক লাখ বাসিন্দা তীব্র শীতের মধ্যে কষ্ট পাচ্ছে।

তিনি আরও বলেন,যারা সত্যিকার অর্থে শান্তি পুনঃস্থাপনের চেষ্টা করছে বা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা এভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালায় না।

ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শমিহাল বলেন, এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে তীব্র শীতের মধ্যে মানুষ গরম পানির সুবিধা না পায় এবং মানবিক বিপর্যয় সৃষ্টি হয়।

রুশ বাহিনী রাতভর ১৪৩টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ৯৫টি ড্রোন ভূপাতিত করেছে। ৪৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। ড্রোন হামলা ঠেকাতে বৈদ্যুতিক চুম্বক প্রতিরোধব্যবস্থা ব্যবহারের কারণে সম্ভবত এটা সম্ভব হয়েছে।

এসব ড্রোন হামলায় কিয়েভ অঞ্চলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মাইকোলাইভে রাতে তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইউরোপীয় দেশগুলো সোমবার ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ বৈঠকের পরিকল্পনা করছে।

আমার বার্তা/জেএইচ

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ