ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
১৯ মার্চ ২০২৫, ১৫:৩১
ইয়ার লাপিদ। ছবি সংগৃহীত

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এই আহ্বান জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। অভিযোগ করেছেন, ইসরাইলি সরকারের কোনও ‘রেড লাইন’ নেই।

এক্স পোস্টে লাপিদ লিখেছেন, সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে ‘যথেষ্ট হয়েছে!’

তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি - এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যত, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন। ’

এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দি্রেয বলেন, ইসরাইল ‘তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে’।

এদিকে, মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ। নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো— নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন এবং তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন।

বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক।

আমার বার্তা/এমই

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে গাড়ি বোমা হামলা ও গুলিতে ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

চেন্নাইয়ের রাজকীয় শপথ অনুষ্ঠান শেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণেই বড় পরিবর্তনের ডাক

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে উগ্রপন্থিদের দৌরাত্ব বেড়েছে। তারা তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পাঁচ দিন পর রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগে মায়ের ভালোবাসার গল্প

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো