ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বেজে উঠল সাইরেন

আমার বার্তা অনলাইন:
২৩ মার্চ ২০২৫, ১৯:১২

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ভোরের দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলের সামরিক বাহিনীও ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে।

ইসরায়েলি ভূখণ্ডে হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগে ইসরায়েলজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে রোববার ভোরের দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়া হয়।

ইসরায়েলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতি করেছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলে ইরান-সমর্থিত গোষ্ঠীটির কয়েক দফার ক্ষেপণাস্ত্র হামলার পর রোববারের এই হামলার ঘটনা ঘটেছে।

গাজা উপত্যকায় গত মঙ্গলবার ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করায় এর পাল্টা হিসেবে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে, শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানানো হয়।

এদিকে, শনিবার সকালের দিকে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। গত দুদিনের মধ্যে তৃতীয় বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী।

বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি আকাশসীমা অনিরাপদ থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হুথিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে এবং এই গোষ্ঠীকে অব্যাহত সহায়তা দেওয়ায় তেহরানকেও সতর্ক করে দেন তিনি। -- সূত্র: এএফপি

আমার বার্তা/এমই

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে গাড়ি বোমা হামলা ও গুলিতে ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

চেন্নাইয়ের রাজকীয় শপথ অনুষ্ঠান শেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণেই বড় পরিবর্তনের ডাক

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে উগ্রপন্থিদের দৌরাত্ব বেড়েছে। তারা তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পাঁচ দিন পর রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক কর বাড়িয়ে একক মূল্যস্তর নির্ধারণের দাবি

মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগে মায়ের ভালোবাসার গল্প

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন