ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা সম্ভব নয়: এরদোয়ান

আমার বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৫, ১২:৫২

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ছাড়া ইউরোপ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সোমবার (২৪ মার্চ) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, গত কয়েক সপ্তাহের উত্তপ্ত বিতর্ক দেখিয়েছে যে তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা সম্ভব নয়। শুধু নিরাপত্তার ক্ষেত্রেই নয়, অর্থনীতি, কূটনীতি, বাণিজ্য ও সামাজিক জীবনসহ বহু ক্ষেত্রে ইউরোপের আমাদের দেশের প্রতি প্রয়োজনীয়তা এখন প্রকাশ্যে স্বীকৃত পাচ্ছে।

এরদোয়ান উল্লেখ করেন যে, ইউরোপীয় দেশগুলো তাদের নীতি যৌক্তিক ভিত্তির ওপর গড়ে তুললে তুরস্কের সঙ্গে সম্পর্কের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পারবে। আমরা এটিকে তুরস্ক-ইইউ সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি আশাব্যঞ্জক উন্নতি হিসেবে দেখি।

তুরস্কের প্রস্তুতি

বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তিত পরিস্থিতি আরও সংলাপ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলে মন্তব্য করেন এরদোয়ান। তিনি বলেন, আমরা পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে ইউরোপীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত।

ইউক্রেন যুদ্ধ নিয়ে এরদোয়ানের মন্তব্য

তুরস্ক ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে এরদোয়ান বলেন, আমরা প্রথম থেকেই সঠিক অবস্থানে ছিলাম ও এখনো তা বজায় রাখছি।

তিনি আরও বলেন, আমরা প্রতিটি মঞ্চে বলেছি যে শান্তির কোনো পরাজিত পক্ষ নেই। আজও আমরা সেই অবস্থান বজায় রেখেছি। যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করায় আমরা চাই এটি ন্যায়সঙ্গতভাবে শেষ হোক, যাতে আর কোনো রক্তপাত বা ধ্বংস না হয়।

এরদোয়ান রাশিয়ার আংশিক ইতিবাচক প্রতিক্রিয়া ও যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি এটিকে ‘বিনীত হলেও মূল্যবান পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেন।

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

ইরান কর্তৃক হরমুজ প্রণালি অবরোধের ফলে পারস্য উপসাগরে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং তাদের

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা এবং রাজ্য মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাজ্য

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে— এমন সব দেশের ওপর যে ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ আরোপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনীর হামলার পর তারা মার্কিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

৮ মে, বিশ্ব দিবস থ্যালাসেমিয়া দিবস ২৬

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার