ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০, লেবাননে প্রাণ গেল আরও ৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক:
২৮ মার্চ ২০২৫, ১০:২৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চালানো একের পর এক হামলায় প্রাণ হারিয়েছেন তারা।

এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৬ লেবানিজ নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল জুড়ে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হলো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি উল্লেখ করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে। অন্যদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনও সাহায্য গাজা ভূখণ্ডে প্রবেশ করেনি।

এই পরিস্থিতিতে গাজাজুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। আল জাজিরা আরবির সাংবাদিক এবং ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্য অনুসারে, গাজা শহরের জেইতুন এলাকায় আওয়াদ পরিবারের বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলায় তিনজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

আল জাজিরা আরবি অনুসারে, দক্ষিণ গাজার রাফাহের পূর্বে আশ-শাওকা শহরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে একটি ভবনে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের পর বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে সর্বশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

লেবাননের কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় দেশটির দক্ষিণে চারজন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহ কর্মীদের ওপর হামলা চালিয়েছে। ইয়োহমোর এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন এবং মারুব গ্রামের কাছে একটি গাড়ি লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। মূলত ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে।

হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু