ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দরে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৫, ১০:২৯
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮

ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০২ জন। এটি দেশটিতে চালানো মার্কিন বাহিনীর ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি বলে আশঙ্কা করা হচ্ছে।

হুথি পরিচালিত সংবাদ মাধ্যমের বরাতে শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

দেশটির স্বাস্থ্য-বিষয়ক অফিসের বরাতে আল মাসিরাহ টিভি জানিয়েছে, বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) হামলায় আরও ১০২ জন আহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর দাবি, ইয়েমেনের বিদ্রোহী হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে।

এদিকে ওয়াশিংটন জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইয়েমেনে হুথি গোষ্ঠীটির অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেন, ‘এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা।’

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা।

সবশেষ আপডেটে গত সোমবার (১৪ এপ্রিল) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় আরও ২৪৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় হুথি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরাইলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আমার বার্তা/এমই

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

চেন্নাইয়ের রাজকীয় শপথ অনুষ্ঠান শেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণেই বড় পরিবর্তনের ডাক

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে উগ্রপন্থিদের দৌরাত্ব বেড়েছে। তারা তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পাঁচ দিন পর রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি