ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

৪০ সেকেন্ডে ৩ প্রশ্ন, তারপরই ভারতীয়র ভিসা আবেদন প্রত্যাখ্যান

যুক্তরাষ্ট্র
আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৭

যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে বি ১/বি ২ ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছিলেন ভারতের এক নাগরিক। তাকে সাক্ষাৎকারের জন্য ডেকে সাধারণ ৩টি প্রশ্ন করেছিল মার্কিন দূতাবাস এবং সেসব প্রশ্নের সঠিক উত্তরও দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও সাক্ষাৎকারের মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে তার আবেদন বাতিল করে দিয়েছে দূতাবাস।

এতে স্বাভাবিক ভাবেই হতাশ হয়েছেন সেই ভারতীয়, যিনি ভারতে একটি সম্মানজনক চাকরি করেন এবং ঝামেলাবিহীন পরিষ্কার ভ্রমণ পরিকল্পনা নিয়েই ভিসার জন্য আবেদন করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম রেড্ডিটে সেই হতাশা প্রকাশও করেছেন তিনি।

রেড্ডিট পোস্টে ভারতের ওই নাগরিক বলেন, “আমাকে তিনটি প্রশ্ন করেছিল দূতাবাস— ‘আপনি কেন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চান?’ ‘আপনি কি এর আগে কখনও ভারতের বাইরে সফর করেছেন?’ এবং ‘যুক্তরাষ্ট্রে কি আপনার বন্ধু কিংবা পরিবারের সদস্যদের কেউ থাকে?”

“জবাবে আমি বলেছিলাম, আমে এর আগে কখনও ভারতের বাইরে সফরে যাইনি। তবে ফ্লোরিডায় আমার গার্লফ্রেন্ড থাকে এবং তার সঙ্গে আমার দেখা করতে চাই। এর পরপরই আমাকে জানানো হলো যে আমার আবেদন বাতিল করা হয়েছে।”

রেড্ডিটে পোস্টটি প্রদানের পর সেটির কমেন্ট বিভাগে ওই ভারতীয়কে স্বান্তনা জানিয়েছেন অনেক নেটিজেন। কোথায় তার ভুল ছিল, তা ও ধরিয়ে দিয়েছেন তারা।

একজন নেটিজেন বলেছেন, “আপনার আবেদন বিধিসম্মতভাবেই বাতিল করা হয়েছে এবং এটি দুর্ভাগ্যজনক। আপনি অতীতে দেশের বাইরে সফরে গেছেন— এমন কোনো রেকর্ড নেই এবং আপনার গার্লফ্রেন্ড যুক্তরাষ্ট্রে থাকে। এ কারণে দূতাবাস স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আপনার আর ভারতের ফেরার কোনো কারণ নেই।”

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি হল নিজের দেশের সাথে দৃঢ় সম্পর্ক প্রদর্শনে ব্যর্থতা। এই সম্পর্কগুলোর মধ্যে স্থিতিশীল কর্মসংস্থান, সম্পত্তির অভাব অন্তর্ভুক্ত হতে পারে।

কিন্তু এই ক্ষেত্রে স্থিতিশীল কর্মসংস্থান থাকা সত্ত্বেও ওই ভারতীয়র বিদেশে ভ্রমণের রেকর্ড না থাকা এবং যুক্তরাষ্ট্রে ভালবাসার সঙ্গীর অবস্থানের ব্যাপারটিকে নেতিবাচক হিসেবে বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র। কারণ এতে ওই ব্যক্তির আর ফিরে না আসার ঝুঁকি রয়েছে।

কমেন্ট বিভাগে এক নেটিজেন বলেছেন, “প্রেমিকা যুক্তরাষ্ট্রে বসবাস করেন— এই তথ্য দেওয়ার কোনো দরকার ছিল না। আপনি বলতে পারতেন যে আপনার একজন বন্ধু যুক্তরাষ্ট্রে বসবাস করেন।”

আরেক নেটিজন বলেছেন, “আপনার অতীতে বিদেশে ভ্রমণের রেকর্ড নেই। এটা একটা সমস্যা। আপনি বরং এশিয়া-ইউরোপের দু’তিনটি দেশে আগে ভ্রমণ করুন, তারপর ফের মার্কিন ভিসার জন্য আবেদন করুন।”

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আমার বার্তা অনলাইন

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু