ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাহাজ চলাচলে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

আমার বার্তা অনলাইন
০৪ মে ২০২৫, ১১:২৮

কাশ্মীর ইস্যুতে নতুন করে উত্তেজনার প্রেক্ষাপটে এবার সমুদ্রবাণিজ্যে একে অপরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত ও পাকিস্তান। দুই দেশই একে অপরের পতাকাবাহী জাহাজকে নিজেদের বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

শনিবার (৪ মে) ভারতের বন্দর কর্তৃপক্ষ জানায়, পাকিস্তানি পতাকা বহনকারী কোনো জাহাজ ভারতের কোনো বন্দরে ভিড়তে পারবে না। একইভাবে, ভারতীয় পতাকাবাহী জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যেতে পারবে না।

ভারতীয় কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের স্বার্থ এবং সমুদ্রবাণিজ্য নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, কার্গো, বন্দর অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থার নিরাপত্তাই এই নিষেধাজ্ঞার প্রধান কারণ।

এর কয়েক ঘণ্টা পরই পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তান। দেশটির সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে ঢুকতে দেওয়া হবে না। একইভাবে, পাকিস্তানের জাহাজও ভারতের কোনো বন্দরে যাবে না।

তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে, বিশেষ প্রয়োজনে এবং যাচাই-বাছাই করে ‘কেস-টু-কেস’ ভিত্তিতে ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে, উত্তেজনার মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে ৪৫০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তান বলছে, সেনাদের আভিযানিক সক্ষমতা যাচাই এবং কারিগরি দিক পর্যবেক্ষণই ছিল এই পরীক্ষার উদ্দেশ্য।

তবে এই সামরিক কার্যক্রমের পেছনে কূটনৈতিক পটভূমি আরও ঘনীভূত। ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই ছিলেন পর্যটক। এই হামলার জন্য নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করেছে। তবে ইসলামাবাদ সে অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গত শুক্রবার এক প্রজ্ঞাপনে জানায়, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

শুধু তা-ই নয়, পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে কোনো ডাক, কুরিয়ার কিংবা পার্সেলও ভারত গ্রহণ করবে না বলে জানিয়েছে ভারতের যোগাযোগ মন্ত্রণালয়।

বিশ্লেষকরা মনে করছেন, কাশ্মীরকে কেন্দ্র করে আবারও দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এবার উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অর্থনৈতিক ও সামুদ্রিক নিষেধাজ্ঞা, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সূত্র: ডন

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু