ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ: ভারতীয় বিমান বাহিনী

আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৫, ১১:৪৪

ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকাই সামাজিক মাধ্যমে ঘোষণা করেন যে, ভারত এবং পাকিস্তান চার দিন ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর ‘সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। চলমান সংঘাতে এটা ছিল নাটকীয় একটা মোড়। কয়েকদিনের এই সংঘাতে দুপক্ষই দাবি করেছে যে, তারা প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে এবং প্রতিপক্ষের হামলা প্রতিহত করেছে।

এদিকে রোববার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে দ্য হিন্দু পত্রিকার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, রাফায়েলসহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কী?

জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, আমি খুশি যে আপনি এ প্রশ্নটি করেছেন। দেখুন আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে আছি। আর ক্ষয়ক্ষতি যে কোনো যুদ্ধেরই অংশ।

তিনি বলেন, আসলে যে প্রশ্নটা আমাদের করা উচিত, তা হলো আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি? সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল, সেটা কি আমরা পূর্ণ করতে পেরেছি? সেই প্রশ্নটার উত্তর হলো হ্যাঁ, আর এর পরিণামও সারা দুনিয়ার চোখের সামনেই আছে।

তিনি আরও বলেন, এখন যদি (অপারেশনের) ডিটেলের কথা বলেন, কী ঘটে থাকতে পারে, সংখ্যা কতগুলো, কোন প্ল্যাটফর্ম, আমরা কিছু খুইয়েছি কি না – এই মুহূর্তে আমি সেগুলো নিয়ে কিছু মন্তব্য করতে চাই না।

তার কারণ হলো আমরা এখনও যুদ্ধ পরিস্থিতিতেই আছি। আমি যদি এগুলো নিয়ে কোনো মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষেরই সুবিধা হবে। ফলে তাদেরকে আমরা এই পর্যায়ে কোনও অ্যাডভান্টেজ দিতে চাই না! আমি শুধু এটুকুই বলব যে আমরা যে লক্ষ্য বেছে নিয়েছিলাম তা অর্জন করেছি এবং আমাদের সব পাইলটই নিরাপদে ফিরে এসেছেন।

পাকিস্তান এর আগে দাবি করেছিল তিনটি রাফায়েলসহ তারা ভারতের মোট পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করেছে। যদিও সেটার স্বপক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।

আমার বার্তা/জেএইচ

নাগরিকদের সৌদি আরবসহ ১২ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী

ঈদের ছুটিতে মূল্যবান জিনিস থানায় রাখার সুযোগ: ডিএমপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ