ই-পেপার শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

শেষ জীবিত মার্কিন বন্দিকে আজ মুক্তি দিতে পারে হামাস

আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৫, ১৫:১৬

নিজেদের কাছে থাকা সর্বশেষ জীবিত মার্কিন বন্দি এডান আলেক্সান্ডারকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নবায়নসহ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে গোষ্ঠীটি। সোমবার (১২ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

রোববার হামাসের দুই কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আলেক্সান্ডারকে মুক্তি দেওয়া হতে পারে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফও বিষয়টি নিশ্চিত করেছেন।

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আলেক্সান্ডারকে সোমবার মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। হামাসকে পরামর্শ দেওয়া হয়েছিল— প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি উপহার দাও এবং বিনিময়ে তিনি আরও বড় একটি উপহার দেবেন।”

এমন এক সময়ে এই ঘোষণা এসেছে, যখন মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। এছাড়া সম্প্রতি যুদ্ধবিরতি আলোচনায় গতি আনতেও আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

এরপরই গত মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর প্রথমবারের মতো কোনও বন্দিমুক্তির কথা এসেছে। উইটকফ বলেন, “ট্রাম্পের প্রতি সদিচ্ছা প্রদর্শনের প্রতীক হিসেবে আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস।”

এর আগে রোববার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হামাসের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী কাতার ও মিসরের প্রচেষ্টার প্রতি সদিচ্ছার একটি পদক্ষেপ।

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, “আশাকরি, এটি সেই চূড়ান্ত ধাপগুলোর প্রথমটি, যা এই নিষ্ঠুর সংঘাতের অবসান ঘটাবে। আমি সেই উদযাপনের দিনের অপেক্ষায় আছি।”

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, কোনও শর্ত ছাড়াই আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এই পদক্ষেপটি একটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার পথ খুলে দিতে পারে।

আমার বার্তা/জেএইচ

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের এক নারী সাংবাদিককে লক্ষ্য করে চোখ মেরে ব্যাপক বিতর্কের সৃষ্টি

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপি জেলা ও উপজেলা কর্মকর্তার দেশব্যাপী ব্যাপক প্রশাসনিক রদবদল

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ফের দিনে দুপুরে পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সরাইলে জেএসডি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার: সিইসি

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা

আরও যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আদিলুর-রিজওয়ানা-আসিফ নজরুল

বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

অধিকার বুঝে নিন আর ভোটকে উৎসবে পরিণত করুন: সিইসি

তফসিল ঘোষণায় 'গণতন্ত্রের নতুন অধ্যায়' দেখছেন মির্জা ফখরুল

অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ: সিইসি

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করছেন সিইসি

ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ প্রধান উপদেষ্টার