ই-পেপার শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

ভারতে প্লেন দুর্ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৬:৫২
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৭:৩৬

ভারতে গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০ আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপান্তর মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের খুব কাছেই উড়োজাহাজটি ভেঙে পড়েছে। টেক অফের সময় একটা গাছে ধাক্কা লাগে উড়োজাহাজটির পিছনের অংশ। তার কিছুক্ষণ পরই ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে রয়েছে দমকলের অন্তত সাতটি গাড়ি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই উড়োজাহাজে আরোহীর সংখ্যা এখনও স্পষ্ট নয়।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

ইতোমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

আমার বার্তা/এমই

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের এক নারী সাংবাদিককে লক্ষ্য করে চোখ মেরে ব্যাপক বিতর্কের সৃষ্টি

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপি জেলা ও উপজেলা কর্মকর্তার দেশব্যাপী ব্যাপক প্রশাসনিক রদবদল

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ফের দিনে দুপুরে পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সরাইলে জেএসডি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান আমাদের অঙ্গীকার: সিইসি

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা

আরও যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আদিলুর-রিজওয়ানা-আসিফ নজরুল

বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

অধিকার বুঝে নিন আর ভোটকে উৎসবে পরিণত করুন: সিইসি

তফসিল ঘোষণায় 'গণতন্ত্রের নতুন অধ্যায়' দেখছেন মির্জা ফখরুল

অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ: সিইসি

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আগামী নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়: তারেক রহমান

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করছেন সিইসি

ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ প্রধান উপদেষ্টার