ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ইরানের পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি

আমার বার্তা অনলাইন
২২ জুন ২০২৫, ১৩:৩৫

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি। আজ রোববার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির

বিবৃতিতে বলা হয়েছে, ‘আরও তথ্য পাওয়া গেলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ইরানের পরিস্থিতি সম্পর্কে আরও মূল্যায়ন দেবে।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের ১০ স্থানে আজ রোববার হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ১০ জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছেন। এমডিএমের বরাতে টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বলেছেন, ইসরায়েলের ১০টি স্থানে রকেট ও গোলা হামলা হয়েছে। কারমেল, হাইফা, তেল আবিব ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব হামলা হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসির খবর বলা হয়েছে, ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইস্পাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি বলেন, নাতাঞ্জ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা এ দুটি শহরে পারমাণবিক স্থাপনার কাছে হামলা হতে দেখেছি।

দিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ রোববার ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

এ ছাড়া অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সাহায্যকারী ঘাঁটি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র।

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন জানায়, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

এর আগে নিজ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল হামলা’ চালানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। এবার ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি জানানো হলো।

আমার বার্তা/জেএইচ

মার্কিন বাজারে প্রবেশে ভারতীয় পণ্যের শুল্ক বাড়ার আশঙ্কা

ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

নিজ দেশের নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময়

বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

গত দুই সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে

যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায় তাহলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত, হালকা কুয়াশার সম্ভাবনা

বেগম খালেদা জিয়ার স্মরণে বিজিএমইএ’র শোকসভা ও দোয়া মাহফিল

মসজিদের ইমামের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ

খুবিতে নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক বরখাস্ত

জুরাইনে রাস্তা পারাপারের সময় ভ্যানচালক নিহত

মার্কিন বাজারে প্রবেশে ভারতীয় পণ্যের শুল্ক বাড়ার আশঙ্কা

মোবাইল অ্যাপে চালু হয়েছে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি কার্যক্রম শুরু

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান

১৩ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

জুলাইয়ে গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক

বর্ণিল আয়োজনে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ