ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেপালজুড়ে মবের আতঙ্ক, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সেনাবাহিনীর

আমার বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

কাঠমান্ডুতে মৃত্যুর মিছিল, ধ্বংসযজ্ঞ আর অগ্নিসংযোগের ভয়াবহ ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। দেশজুড়ে আন্দোলনের মুখে কেপি শর্মা অলি সরকারের পতনের পর হিমালয়ের পাদদেশের এই দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে নেপালের সেনাবাহিনী।

দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, মবের নামে ভাঙচুর, লুঠপাট বা কারও ওপর হামলার ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে সবার নজর সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের দিকে। তিনি আন্দোলনকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ সমাধানের জন্য এগিয়ে আসতে অনুরোধ করেছেন।

গত বছর সেনাপ্রধানের দায়িত্ব নেওয়া ৫৮ বছর বয়সী জেনারেল গতকাল মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে বলেন, ‘আমরা আন্দোলনরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন কর্মসূচি বন্ধ করে আলোচনায় বসে। আমাদের বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। আমাদের ঐতিহাসিক ও জাতীয় ঐতিহ্য, সরকারি-বেসরকারি সম্পদ রক্ষা করতে হবে এবং সাধারণ মানুষ ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

জেনারেল সিগদেল গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘নেপালের ইতিহাসের শুরু থেকেই সেনাবাহিনী সবসময় প্রতিজ্ঞাবদ্ধ থেকেছে—কঠিন পরিস্থিতিতেও—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং নেপালি জনগণের নিরাপত্তা রক্ষায়।’

এদিকে, নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছু গোষ্ঠী বর্তমান কঠিন পরিস্থিতির সুযোগ নিচ্ছে এবং সাধারণ মানুষ ও জনসম্পত্তির বড় ধরনের ক্ষতি করছে।’

গত দুই দিন ধরে নেপালে রাস্তায় সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ক্রমে দুর্নীতি ও সরকারের স্বচ্ছতার অভাবের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে পরিণত হয়। কেপি শর্মা অলির সরকার আন্দোলনকারীদের কঠোরভাবে দমন করে।

এই আন্দোলনে পুলিশের গুলিতে ১৯ জন আন্দোলনকারী নিহত হয়। এতে দেশজুড়ে ক্ষোভ আরও বেড়ে যায় এবং বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। নিজেদের ‘জেন জেড’ নামে পরিচয় দেওয়া আন্দোলনকারীরা দেখিয়ে দিয়েছেন, রাজনৈতিক নেতাদের বিলাসী জীবনযাত্রা আর সাধারণ নেপালি জনগণের জীবনমানের মধ্যে কতটা বিশাল ফারাক।

আন্দোলন এখন সহিংস রূপ নিয়েছে। একাংশের বিক্ষোভকারী সরকারি ভবন ও রাজনীতিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। প্রথমে পদত্যাগে অস্বীকৃতি জানালেও, আন্দোলনকারীরা আলোচনায় বসতে না চাইলে অবশেষে গতকাল পদত্যাগ করেন কেপি শর্মা অলি।

আজ বুধবার আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই। দেশকে আরও ক্ষতির মুখে ঠেলে দেবেন না। আলোচনার টেবিলে আসুন। গণতন্ত্রে নাগরিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়।’

এরই মধ্যে সেনাবাহিনী রাজধানী কাঠমান্ডুর বিমানবন্দর ও সরকারের প্রধান সচিবালয় ভবন সিংহদরবারসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ন্ত্রণে নিয়েছে। সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। দেশে কারফিউ চলছে। কেবল অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী গাড়ির মতো জরুরি সেবার যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সেনাবাহিনী বলেছে, ‘প্রতিবাদের নামে যে কোনো বিক্ষোভ, ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগ এবং ব্যক্তি বা সম্পদের ওপর হামলা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’ নাগরিকদের, সাংবাদিকসহ, কেবল সরকারি তথ্যকেই বিশ্বাস ও প্রচার করতে বলা হয়েছে। গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। - তথ্যসূত্র: এনডিটিভি

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু