ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেপালে নেতৃত্ব নিয়ে বিরোধ: জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিলো সেনাবাহিনী

আমার বার্তা অনলাইন:
১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬
সেনা সদর দপ্তরের বাইরে হট্টগোল/ ছবি: খবর হাব

নেপালে নেতৃত্ব নিয়ে হট্টগোলের জেরে জেন জি প্রতিনিধিদের ফিরিয়ে দিয়েছে সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে সমর্থন দেওয়ার পর জেন জি প্রতিনিধিরা সেনা সদর দপ্তরে গিয়েছিলেন সেনাপ্রধান অশোক সিগডেলের সঙ্গে আলোচনা করতে। তবে সেখানে নেতা নির্বাচন নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়।

সেনা সদর দপ্তরের প্রধান গেটে যুবকরা একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। কারা অস্থায়ী সরকারের নেতৃত্ব নেবে তা নিয়ে তর্ক-বিতর্ক দেখা দেয়।

প্রতিনিধিদের একটি দল কার্কির নেতৃত্বকে সমর্থন করে। অন্যরা ঢারান মেয়র হার্কা সাম্পাং এবং কাঠমান্ডু মেয়র বালেন্দ্র শাহকে বিকল্প হিসেবে প্রস্তাব করে স্লোগান দেয়। আবার কিছু যুবক কার্কির নেতৃত্ব গ্রহণযোগ্য নয় বলে চিৎকার করতে থাকে।

এ অবস্থায় হস্তক্ষেপ করে সেনাবাহিনী। তারা সব বিক্ষোভকারীকে ফিরে যেতে নির্দেশ দিয়েছে এবং আগামী বৃহস্পতিবার নির্ধারিত নেতৃত্ব প্রতিনিধি ও তার ফোন নম্বরসহ ফের উপস্থিত হতে বলেছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, কেবল অনুমোদিত প্রতিনিধি নেতৃত্বের প্রস্তাব উপস্থাপন করবেন, যাতে বর্তমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সুশৃঙ্খল সংলাপ এবং শৃঙ্খলা বজায় থাকে। - সূত্র: খবর হাব

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু