ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ফিলিপিন্সের পর টাইফুন কালমায়েগির আঘাতে ভিয়েতনামে পাঁচজনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৩

ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি। দেশটিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাইফুনের কারণে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। ঘূর্ণিঝড়টি কম্বোডিয়া ও লাওসের দিকে আগ্রসর হচ্ছে।

এদিকে কালমায়েগির আঘাতে ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত আছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন কালমায়েগি। ঘণ্টায় সর্বোচ্চ ১৪৯ কিলোমিটার বেগে প্রবাহিত হওয়া ঝড়ের প্রভাবে দাক লাক ও গিয়া লাই প্রদেশে বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি।

কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। দেশটির সাতটি শহর ও প্রদেশে প্রবল বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতর।

কালমায়েগির আঘাতের আগেই পূর্বপ্রস্তুতি নেয় তাইওয়ান কর্তৃপক্ষ। সামরিক বাহিনীর প্রায় ২ লাখ ৬০ হাজার সদস্য, ৬ হাজার ৭০০ যান এবং ছয়টি বিমান মোতায়েন করা হয়। টাইফুনের কারণে ছয়টি বিমানবন্দর বন্ধ থাকায় শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

গত সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন কালমায়েগি। এরপর স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে টাইফুনটি সেবু ও নেগরোস দ্বীপ অতিক্রম করে। সেবু প্রদেশে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি।

এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। কোথাও কোথাও তা ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্রচণ্ড বেগের বাতাস ও প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে পুরো সেবু দ্বীপ। এই দুর্যোগে গত মঙ্গলবার মাত্র দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এরপর দ্রুতই বেড়েছে মৃতের সংখ্যা।

সবশেষ তথ্য মতে, কালমায়েগির তাণ্ডবে ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, টাইফুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় হাজারের বেশি ঘরবাড়ি।

পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সরকারি স্থাপনা। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বহু এলাকায় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে জারি আছে জরুরি অবস্থা।

আমার বার্তা/এল/এমই

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, ১৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে নিহত হয়েছে

কলম্বিয়ায় শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে পড়ে নিহত ১৭

কলম্বিয়ায় একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিম

বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটানার তীব্র নিন্দা জানিয়েছেন

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ