ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নয়াদিল্লিতে বিস্ফোরণ : ভারতকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আমার বার্তা অনলাইন:
১৩ নভেম্বর ২০২৫, ১৭:৪৫

নয়াদিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনা তদন্তে ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ভারত ভদ্রভাবে এতে অসম্মতি জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। বুধবার থেকে কানাডার রাজধানী অটোয়ায় শিল্পোন্নত ও ধনী ৭ দেশের জোট জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। সে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও তার দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন।

সম্মেলনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নয়াদিল্লির গাড়িবোমা হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রুবিও বলেন, “দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা পরিষ্কারভাবে একটি সন্ত্রাসী হামলা। আমরা এ হামলার নিন্দা জানিয়েছে। ভারত ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। এটা প্রশংসনীয় এবং আমরা চাই তদন্ত সফল হোক।”

রুবিও আরও বলেন, “নয়াদিল্লিতে বিস্ফোরণের পর আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে টেলিফোন করেছিলাম। এ ঘটনার তদন্তে ভারতকে সহযোগিতার প্রস্তাবও দিয়েছিলাম। তবে ভারত জানিয়েছে, এ ঘটনার তদন্তের সম্পূর্ণ সক্ষমতা তাদের আছে এবং আমাদের সহযোগিতা তাদের প্রয়োজন নেই।”

১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লা’র একটি মেট্রোরেল স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন অন্তত ১২ জন এবং আহত হন প্রায় ৩০ জন। বিস্ফোরিত বোমাটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বোমা ছিল।

পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই মোহাম্মদ এবং ভারতের জম্মু-কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী জামাত-ই-ইসলামকে এ হামলার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পুলিশ, সামরিক ও আধাসামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দেওয়া হয়। - সূত্র : ফার্স্টপোস্ট

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু