ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২১

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৩
আপডেট  : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৫

ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ ভূমিধসে দুই জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২১ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দেশটির দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে মধ্য জাভার সিলাকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধস আঘাত হানে। এতে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেন, শুক্রবার সকাল পর্যন্ত আমরা ২৩ জনকে জীবিত উদ্ধার করেছি। দুই জনের মরদেহ পাওয়া গেছে, আর ২১ জনকে এখনো খোঁজা হচ্ছে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মুহারি জানান, নরম ও অস্থিতিশীল মাটি উদ্ধারকার্যের অগ্রগতি বাধাগ্রস্ত করছে, তবে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।

এর আগে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। তারা জানিয়েছিল, এ ধরনের আবহাওয়া বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও অন্যান্য জলবায়ুগত বিপর্যয় ঘটাতে পারে।

ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে বার্ষিক মৌসুমি বর্ষা, যার সঙ্গে প্রায়ই ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগ দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার সময়কাল ও তীব্রতাও আগের তুলনায় আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

এ মাসের শুরুতে দূরবর্তী পাপুয়া অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন মারা যান এবং আরও আটজন নিখোঁজ হন।

আমার বার্তা/এল/এমই

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারপতনের ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের ওপর এবং

নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন: তাসনিম নিউজ

ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার জন্য অপেক্ষা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা