ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাজ্যে স্থায়ী নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে ২০ বছর

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১১:১৮
আপডেট  : ১৬ নভেম্বর ২০২৫, ১১:২২

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এখন ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে।

রোববার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে আশ্রয়প্রার্থী ও ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেয়া মানুষের সংখ্যা কমাতে এই বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের শুধু অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে দেয়া হবে। তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে। যাদের নিজ দেশে নিরাপদ বলে বিবেচিত হবে, তাদের ফিরিয়ে দেয়া হবে।

ব্রিটেনে বর্তমানে শরণার্থী মর্যাদা পাঁচ বছরের জন্য দেয়া হয়। এরপর তারা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রাথমিক মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করতে চান। এছাড়া এটি নিয়মিত পর্যালোচনা করা হবে।তবে এখন স্থায়ী বসবাসের যোগ্যতা পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনা করছে ব্রিটেন সরকার।

সানডে টাইমসকে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশে অবৈধভাবে আসবেন না, নৌকায় চড়ে আসবেন না, মূলত এই বার্তা দেয়ার জন্যই সংস্কারগুলো করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করছে এবং সরকার হিসেবে দেশকে ঐক্যবদ্ধ রাখা আমাদের দায়িত্ব।’ তিনি সতর্ক করে বলেন, ‘আমরা যদি এটি সমাধান না করি, দেশ আরও বিভক্ত হয়ে পড়বে।

এই নীতি কোনো মৌলিক উদ্ভাবন নয়। আসলে এটি ডেনমার্কের মডেল থেকে নেয়া। ডেনমার্কে, শরণার্থীদের সাধারণত দুই বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়। মেয়াদ শেষ হলে আবার নতুন করে আবেদন করতে হয়। আগে যে অনুমতি নবায়নের সম্ভাবনা বেশি ছিল, সেটিও বাতিল করা হয়েছে। নাগরিক হওয়া আরও কঠিন হয়ে গেছে।

আমার বার্তা/এল/এমই

এবার জাতিসংঘ বৈঠকে আফগানিস্তানকে সতর্কবার্তা দিলো পাকিস্তান

জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রতিবেশী আফগানিস্তানের উদ্দেশে সম্ভাব্য যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘে

চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, আটক বাংলাদেশিসহ ১৮ ক্রু

ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। সেই

ট্রাম্পের ফোনের পরও সংঘাত চলছে থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে

দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত থামাতে দুই দেশের প্রধানমন্ত্রীকে

সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ

দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতের গত ৬ দিনে নিহত হয়েছেন কমপক্ষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ