ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ৫০ জন জান্তা সেনা নিহত

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৬:৪৭

মিয়ানমারের সাগাইংয়ে বিদ্রোহী গোষ্ঠীর অতর্কিত হামলায় গত কয়েকদিনে ৫০ জান্তা সেনা নিহত হয়েছেন। আটক করা হয়েছে আরও ১৫ সেনাসদস্যকে। পরে অঞ্চলটিতে সামরিক বাহিনী বিমান হামলা চালালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে পালিয়েছেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা।

মিয়ানমারের সাগাইং অঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স ও জান্তা সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, দু’পক্ষের সংঘর্ষে কান্তবালু ও খিন-উ সীমান্তে অর্ধশত সেনা ও সামরিক বাহিনী সমর্থিত মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। বেশ কয়েকজন আটক হয়েছে পিডিএফ-এর হাতে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

অতর্কিত হামলায় সেনা নিহতের পর ওই এলাকায় আকাশপথে আক্রমণ চালায় সেনাবাহিনী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যদিও দু’পক্ষের তীব্র সংঘাতের জেরে অন্তত ১৪টি গ্রামের পাঁচ-হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলে বেকায়দায় পড়েছে জান্তা বাহিনী। দীর্ঘ ৩৫ বছর পর মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী শহর কৌশলগত মডং শহর পুনর্দখল করেছে কারেন ন্যাশনাল ইউনিয়নের বিদ্রোহী এবং তাদের মিত্ররা। জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষের পর সেনারা থাইল্যান্ডে পালিয়ে যায়।

পাহাড়ি এ শহরটি সিংখন পাস সীমান্তে অবস্থিত, এর পাশেই থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশ। মডং একসমময় কেএনইউ-র মাইয়িক জেলার সদর দফতর ছিল, ১৯৯০ সালে এটি জান্তার দখলে চলে যায়।

এদিকে মিয়ানমার-ভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এরইমধ্যে থাইল্যান্ডে নতুন গঠিত স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স মোতায়েন করেছে এফবিআই। অভিযানের অংশ হিসেবে এরইমধ্যে কারেন স্টেটের তাই চ্যাং স্ক্যাম কমপাউন্ডের ওয়েবসাইট জব্দ করা হয়েছে।

এছাড়া স্ক্যাম ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ডেমোক্র্যাটিক কারেন বেনেভোলেন্ট আর্মি ডিকেবিএ এবং এর কয়েকজন নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্ট্রাইক ফোর্সের দাবি, চীনা অপরাধচক্র পরিচালিত এসব কেন্দ্র থেকে প্রতিবছর মার্কিন নাগরিকদের কাছ থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার হাতিয়ে নেয়া হয়।

আমার বার্তা/এল/এমই

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটক এবং সেই ক্লাবের কর্মীসহ

হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা

জাতিসংঘের ২৭৯৭ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্পেন,নাইজার এবং সোমালিয়া

স্পেন বিশেষ গুরুত্ব দিয়ে বলেছে যে মরক্কোর সার্বভৌমত্বের অধীনে উক্ত অঞ্চলে প্রকৃত স্বায়ত্তশাসনই সবচেয়ে সম্ভাব্য

ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ানমারে পাচারকালে ৭ লাখ টাকার পণ্য ও ওষুধসহ ৬ জন আটক

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে

বাণিজ্যিক আদালত শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে: চট্টগ্রামে প্রধান বিচারপতি

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী: রিজভী

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার