ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

হরমুজ প্রণালি থেকে তেলবাহী ট্যাংকার জব্দ

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৩

হরমুজ প্রণালি থেকে একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরগামী ট্যাংকারটি স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) সকালে থামিয়ে দেয়া হয়।

শনিবার ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)ওই ট্যাংকার জব্দের তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি জানিয়েছে, ট্যাংকারটি আইন লঙ্ঘন করে উচ্চ সালফারযুক্ত জ্বালানি বহন করছিল। যদিও এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

বিবিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে রওনা হয়ে হরমুজ প্রণালি পৌঁছার পর পর তিনটি ছোট নৌকা জাহাজটিকে ঘিরে ফেলে। এ সময় ট্যাংকারটি হঠাৎ দিক পরিবর্তন করে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রি।

জাহাজটি পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে ট্যাংকারটি শারজাহের খোরফাক্কান বন্দরের উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে যাওয়ার পর ক্রুদের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার ঘটনাটি নিশ্চিত করে ওই রুটে সতর্কভাবে জাহাজ চলাচলের পরামর্শ দিয়েছে।

আমার বার্তা/এল/এমই

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ইসরায়েলি শহর সাফেদের পূর্বে অবস্থিত

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’— ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে কমতে

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

চলমান যুদ্ধে শেষ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে নয়, তা সম্পূর্ণভাবে ইরানের হাতে বলে জানিয়েছে ইরানের

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় হামলায় সাদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন ‘ফ্যামিলি কার্ড’

‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও এভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা

সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: ফখরুল

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী