ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

যুক্তরাজ্যে শরণার্থীদের স্থায়ী নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে ২০ বছর

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৭:২৯
সোমবার যুক্তরাজ্যের নতুন শরণার্থী পরিকল্পনা ঘোষণা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। ফাইল ছবি

যুক্তরাজ্যের সরকার তাদের শরণার্থী নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এটি কার্যকর হলে দেশটিতে আশ্রয় নেওয়ার ২০ বছরের আগে স্থায়ীভাবে বসবাসের আবেদন করা যাবে না।

বিবিসির প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। সোমবার এই পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমান নীতি অনুযায়ী, কেউ শরণার্থী হিসেবে থাকতে পারেন ৫ বছর। এরপর অনির্দিষ্টকাল বসবাসের আবেদন করতে পারেন।

মূলত, অবৈধভাবে সাগর পথে যুক্তরাজ্যে প্রবেশ ও আশ্রয় চাওয়ার হার কমানোর লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন পরিকল্পনার আওতায় প্রথমে সাময়িকভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে। শরনার্থী পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে যদি কারো দেশকে নিরাপদ মনে হয়, তবে তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।

নতুন নীতিতে সাময়িক বসবাসের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে আড়াই বছর করা হবে। এরপর থেকেই নিয়মিত পর্যালোচনা শুরু হবে। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শাবানা মাহমুদ বলেছেন, মানুষকে সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য এমন সংস্কার আনার পরিকল্পনা করা হচ্ছে। এখনই উদ্যোগ নেওয়া না হলে দেশে আরও বিভাজন তৈরি হবে।

যুক্তরাজ্যের নতুন নীতিটি ডেনমার্কের কঠোর অভিবাসন আইন থেকে অনুপ্রাণিত। ডেনমার্কে, শরণার্থীদের সাধারণত দুই বছরের জন্য অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। এই সময়সীমা শেষ হলে আবার শরণার্থী হিসেবে আবেদন করতে হয়।

নতুন নীতি নিয়ে শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সোলোমন বলেছেন, অভিবাসীদের বাধা দেওয়ার বদলে ২০ বছরের অনিশ্চিয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। যা কোনো ব্যক্তিকে স্বাভাবিকভাবেই চাপের মধ্যে রাখবে।

যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত মার্চ মাস পর্যন্ত ১২ মাসে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১ লাখ ৯ হাজার ৩৪৩ জন। যা আগের ১২ মাসের তুলনায় ১৭ শতাংশ বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত সাত দিনে যুক্তরাজ্যে পৌঁছেছেন ১ হাজার ৬৯ শরণার্থী। চলতি বছর সাগর পথে যুক্তরাজ্যে যাওয়া শরণার্থীর সংখ্যা ৩৯ হাজারের বেশি।

আমার বার্তা/এমই

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, জায়নবাদ (উগ্র ইহুদি) জাতীয়তাবাদ মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার চালিকাশক্তি এবং মানবতার

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রেড

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা