ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে এখনও ‘প্রস্তুত নয়’ ইউরোপ

বলছেন ইইউ প্রতিরক্ষা প্রধান
আমার বার্তা অনলাইন
১৮ নভেম্বর ২০২৫, ১০:২৩

রাশিয়ার সম্ভাব্য ড্রোন হামলা কার্যকরভাবে মোকাবিলা করার জন্য ইউরোপ এখনো প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিউস।

তিনি বলেছেন, নিজেদের সুরক্ষায় ইউরোপের উচিত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সক্ষমতাকে নিজেদের বহরে যুক্ত করা। আর তেমনটি না করলে তা হবে ‘ঐতিহাসিক ভুল’।

সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সোমবার ভিলনিয়াসে দেওয়া এক বক্তৃতায় প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিউস বলেন, ন্যাটো গত সেপ্টেম্বর মাসে পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন ভূপাতিত করার পর ইউরোপ জুড়ে ড্রোন প্রতিরক্ষা জোরদারের তৎপরতা শুরু হলেও তা খুবই ধীরগতিতে চলছে।

তিনি প্রশ্ন তোলেন, “কেন আমাদের দুই বছরের বেশি সময় লাগলো এবং পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্র ও রোমানিয়ার বিরুদ্ধে রুশ ড্রোন উসকানির পর বুঝতে হলো যে— আমরা এখনো রুশ ড্রোন শনাক্ত ও সাশ্রয়ী উপায়ে সেগুলো ধ্বংস করতে প্রস্তুত নই?”

তার মন্তব্য— “রাশিয়া তো ঠিকই শিখছে। আমরা কি শিখছি?”

এদিকে পোল্যান্ডের ঘটনার পর ন্যাটো পূর্ব ফ্ল্যাঙ্কে অতিরিক্ত সেনা ও আরও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ইইউ-ও একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত নকশা হয়নি এবং বাস্তবায়নেও দীর্ঘ সময় লাগবে।

কুবিলিউস জোর দিয়ে বলেন, ইউরোপ যখন নিজেদের ঘাটতি পূরণে ব্যস্ত, তখন ইউক্রেনের যুদ্ধরত প্রায় ৮ লাখ অভিজ্ঞ সেনা ও তাদের সক্ষমতাকে ইউরোপের বিস্তৃত প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করা জরুরি।

তার যুক্তি, “এটা না করলে আমরা একটি ঐতিহাসিক ভুল করব, যা আমাদেরও দুর্বল করবে, ইউক্রেনকেও।”

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শেষ হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভবিষ্যতে ন্যাটোর কোনও দেশেও হামলার চেষ্টা করতে পারেন বলে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে। এ কারণেই দ্রুত প্রতিরক্ষা জোরদারে কাজ করছে ইইউ।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, ১৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে নিহত হয়েছে

কলম্বিয়ায় শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে পড়ে নিহত ১৭

কলম্বিয়ায় একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিম

বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটানার তীব্র নিন্দা জানিয়েছেন

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ