ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান

চাকরির প্রলোভনে পাচার
আমার বার্তা অনলাইন
১৮ নভেম্বর ২০২৫, ১৩:৪৪

ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করলো ইরান। ভুয়া চাকরির প্রলোভনে মানবপাচার ও মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ইরানে প্রবেশ বা ট্রানজিট উভয় ক্ষেত্রেই ভারতীয়দের আগাম ভিসা নিতে হবে।

সোমবার (১৭ নভেশ্বর) এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্তের লক্ষ্য হলো সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের অপকৌশল বন্ধ করা। এসব চক্র ভিসা ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও চাকরিপ্রত্যাশী ভারতীয়দের ভুয়া প্রলোভনে ইরানে পাঠাচ্ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বহু ভারতীয়কে উচ্চ বেতনের চাকরি, সহজে উপসাগরীয় দেশ কিংবা ইউরোপে যাওয়ার সুযোগ ও ভিসামুক্ত কর্মসংস্থানের আশ্বাস দিয়ে ইরানে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে তাঁদের অনেককেই অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল মানবপাচারকারী চক্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় নাগরিকদের ভুয়া চাকরির প্রলোভনে ইরানে পাঠানো হচ্ছে— এমন একাধিক ঘটনার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইরানে পৌঁছানোর পর তাদের অনেককে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

এর আগে, গত মাসে ভারত সরকার সতর্ক করেছিল যে, কিছু প্রতারক এজেন্ট চাকরির প্রলোভনে ইরানে মানুষ পাঠাচ্ছে। তখন বলা হয়, ভিসামুক্ত প্রবেশ শুধু পর্যটনের উদ্দেশ্যে এবং সেটি কোনোভাবেই কর্মসংস্থানের জন্য প্রযোজ্য নয়।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইরান কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ভারতসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সীমিত সময়ের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছিল। সেই ব্যবস্থায় ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ইরানে পর্যটনের উদ্দেশ্যে ভিসামুক্তভাবে প্রবেশ করতে পারতেন। তবে মানবপাচারের কারণে অবশেষে সেই সুবিধাই স্থগিত করলো তেহরান।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটক এবং সেই ক্লাবের কর্মীসহ

হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা

জাতিসংঘের ২৭৯৭ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্পেন,নাইজার এবং সোমালিয়া

স্পেন বিশেষ গুরুত্ব দিয়ে বলেছে যে মরক্কোর সার্বভৌমত্বের অধীনে উক্ত অঞ্চলে প্রকৃত স্বায়ত্তশাসনই সবচেয়ে সম্ভাব্য

ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ানমারে পাচারকালে ৭ লাখ টাকার পণ্য ও ওষুধসহ ৬ জন আটক

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে

বাণিজ্যিক আদালত শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে: চট্টগ্রামে প্রধান বিচারপতি

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী: রিজভী

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার