ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

জন্মসূত্রে নাগরিকত্ব মামলার শুনানিতে সম্মত মার্কিন সুপ্রিম কোর্ট

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫

জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলার শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায়ই ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কি না।

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব দিতে রাজি নন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানিতে সম্মতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের শুনানির এখনো কোনো তারিখ ঠিক হয়নি। রায় পেতে কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। কিন্তু সংবিধান লঙ্ঘনের অভিযোগে আদেশটি আটকে দেন বিচারিক আদালত। এখন সুপ্রিম কোর্টই নির্ধারণ করবেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া অভিবাসী বাবা–মায়ের সন্তানরা আগের মতো স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে কি না।

প্রায় ১৬০ বছর ধরে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী বলছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলেই, যারা এখানকার বিচারব্যবস্থার আওতায়, তারা মার্কিন নাগরিক। ব্যতিক্রম শুধু কূটনীতিক ও বিদেশি সামরিক সদস্যদের সন্তানদের জন্য।

ট্রাম্পের আদেশ ছিল, অনুমোদন ছাড়া অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের দেশে জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না। কিন্তু একের পর এক ফেডারেল আদালত সিদ্ধান্তটি সংবিধানের পরিপন্থি বলে রায় দেন। দুটি সার্কিট কোর্টও আদেশ কার্যকর হওয়া ঠেকাতে স্থগিতাদেশ বহাল রাখেন। পরে ট্রাম্প আপিল করলে সুপ্রিম কোর্ট জানান, স্থগিতাদেশ দেয়ার এখতিয়ার নেই বিচারিক আদালতের।

এখন সরকার ও মামলার বাদী- অভিবাসী বাবা–মা ও তাদের নবজাতকদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। রায় যদি ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে, তাহলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে। আর যদি বাদীদের পক্ষে যায়, তাহলে বৈধ–অবৈধ অবস্থান নির্বিশেষে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল থাকবে।

সূত্র: বিবিসি

আমার বার্তা/এল/এমই

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বোর্ড অব পিস’ বা

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

বাংলাদেশ থেকে ওষুধ কেনার চুক্তি করেছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের

ভারতে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ১০ সেনাসদস্যের

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন।

ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা