ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪

আমার বার্তা অনলাইন
০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮

সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্পিন বোলদাক জেলার গভর্নর আব্দুল করিম জাহাদ বলেন, চার জন নিহতের পাশাপাশি এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের সীমান্ত শহর চামানের একটি হাসপাতাল জানায়, সামান্য আঘাত পাওয়া তিনজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে। যদিও অক্টোবরের সংঘর্ষের পর উভয় পক্ষই একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

শুক্রবার রাতের গোলাগুলির পর তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, দুঃখজনকভাবে আজ রাতে পাকিস্তান স্পিন বোলদাক সীমান্তে হামলা শুরু করেছে, ফলে ইসলামিক আমিরাতের বাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের দাবি, আফগানিস্তানই প্রথম গুলি চালায়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মুশাররফ জায়েদি এক্স-এ লিখেছেন, কিছুক্ষণ আগে আফগান তালেবান বাহিনী কোনো উসকানি ছাড়া গুলি চালায়। আমাদের সেনারা দ্রুত ও জোরালো জবাব দিয়েছে।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রাত প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে গোলাগুলি শুরু হয় এবং দুই ঘণ্টা ধরে চলে।

কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল বলেন, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে এবং মর্টার হামলায় কয়েকটি বেসামরিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: এএফপি

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ইসরায়েলি শহর সাফেদের পূর্বে অবস্থিত

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’— ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে কমতে

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

চলমান যুদ্ধে শেষ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে নয়, তা সম্পূর্ণভাবে ইরানের হাতে বলে জানিয়েছে ইরানের

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় হামলায় সাদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন ‘ফ্যামিলি কার্ড’

‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও এভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা

সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: ফখরুল

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক