ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই

আমার বার্তা অনলাইন
০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪
আপডেট  : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ জনে পৌঁছেছে। অতিবৃষ্টির কারণে দেশগুলোতে উদ্ধার অভিযান ব্যহত হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (৬ ডিসেম্বর) জানিয়েছে, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ৮৬৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও ৫২১ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। দেশটির আচেহ প্রদেশের সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৬০৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির সরকার। নিখোঁজ আছেন ২১৪ জন। তারাও নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট কুমারা দেশনায়ক এটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন।

অপরদিকে বন্যা থাইল্যান্ডে কেড়ে নিয়েছে ২৭৬ জনের প্রাণ। এছাড়া মালয়েশিয়া ও ভিয়েতনামে দুজন করে নিহত হয়েছেন।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের মানুষ এখনো প্রচণ্ড দুর্ভোগে আছেন। আজ শনিবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আচেহ-র গভর্নর মুজাকির মানাফ জানিয়েছেন, কোমড় সমান কাঁদার নিচে এখনো মৃতদেহের সন্ধান করছেন তারা। অনেক দুর্গম এলাকার মানুষের খাবার ফুরিয়ে এসেছে। শঙ্কা দেখা দিয়েছে, ত্রাণ সামগ্রী না পৌঁছালে সেখানকার মানুষকে না খেয়ে থাকতে হবে। সেসব অঞ্চলে উদ্ধারকারীরা এখনো যেতে পারেননি।

তিনি বলেন, “মানুষ বন্যায় নয়, এখন না খেয়ে মারা যাচ্ছেন।”

আচেহর তামিয়াং অঞ্চলের একাধিক গ্রাম ভূমিধস ও বন্যায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) বলেছে, ভূমিধস ও বন্যায় ৭১ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে ৫ হাজার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে এমন আশঙ্কায় নতুন করে ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, জায়নবাদ (উগ্র ইহুদি) জাতীয়তাবাদ মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার চালিকাশক্তি এবং মানবতার

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রেড

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা